দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)তুরস্কে এলজিবিটিকিউ কর্মীদের বিরুদ্ধে বড় অভিযান, ডজনখানেক গ্রেফতারটোরেসের গোলে পিএসজি লিগ ওয়ানে জয়যাত্রা শুরু করলোউত্তর কোরিয়া দাবি, সপ্তাহান্তে 'ফায়ারপাওয়ার আক্রমণ ড্রিল' পরিচালনাওমান হরমুজ প্রণালী নিয়ে ইরান ও উপসাগরীয় রাষ্ট্রের সাথে আলোচনা স্থগিত করলসুইডেনের নির্বাচনে ফলাফল অনিশ্চিত, চরম ডানপন্থী দল পিছিয়েজি২০ শক্তি সমৃদ্ধি আলোচনায় ইরান যুদ্ধের প্রভাব নিয়ে আলোচনাআর্কটিক অঞ্চলে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা নিয়ে নেতাদের আলোচনানাজরুল নৃত্য উৎসবের রঙিন অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তিজাভায় ফেরি ডুবে ছয়জন নিহত, ১২৯ জন নিখোঁজজাবিহুল্লাহ: এআই বাংলাদেশের উৎপাদনশীলতা ও প্রতিযোগিতায় অপরিহার্যপ্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বললেন, আরএমজি শিল্পে ১০০ শতাংশ স্থানীয় কর্মসংস্থান সম্ভবমুহিত: প্রযুক্তি নির্ভর উদ্ভাবনে দ্রুত পরিবর্তন করবে স্বাস্থ্যব্যবস্থাপ্রধানমন্ত্রী খাদ্য আমদানি কমানোর জন্য কৃষি উৎপাদন বাড়ানোর নির্দেশ দিলেননাজিমের দাবি, রাষ্ট্রীয় সম্পদ কাপ্তাই হ্রদ চট্টগ্রাম পাহাড়ি জেলাবাসীর জীবিকানিরোবিতে বিরোধী দলীয় মিছিলে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ

গণতান্ত্রিক অধিকার কমিটি চলতি অধিবেশনে মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জানিয়েছে

গণতান্ত্রিক অধিকার কমিটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সাবেক অন্তর্বর্তী সরকারের স্বাক্ষরিত বাণিজ্যচুক্তি পর্যালোচনা করে তা জাতীয় সংসদের চলতি অধিবেশনেই বাতিলের দাবি জানিয়েছে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সংসদের চলতি অধিবেশনেই বাণিজ্যচুক্তি বাতিল চায় গণতান্ত্রিক অধিকার কমিটি

গণতান্ত্রিক অধিকার কমিটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সাবেক অন্তর্বর্তী সরকারের স্বাক্ষরিত বাণিজ্যচুক্তি পর্যালোচনা করে তা জাতীয় সংসদের চলতি অধিবেশনেই বাতিলের দাবি জানিয়েছে।

অধিকার কমিটি বলেছে, চুক্তিটি পর্যালোচনা করে তা বাতিলের দাবিসংবলিত খোলাচিঠি তারা সংসদে দিয়েছে। কিন্তু বিষয়টি নিয়ে এখনো কোনো আলোচনা না হওয়ায় তারা ক্ষুব্ধ।

গতকাল বুধবার রাজধানীর তোপখানা রোডে বাসদের (মার্ক্সবাদী) কার্যালয়ে অধিকার কমিটির সাধারণ সভা হয়। এই সভা থেকে জাতীয় সংসদের চলতি অধিবেশনে ‘দেশবিরোধী মার্কিন বাণিজ্যচুক্তি’ পর্যালোচনা করে তা বাতিলের দাবি জানানো হয়। পাশাপাশি বাজেটে জাতীয় সক্ষমতা বাড়ানোর জন্য বরাদ্দ বৃদ্ধি এবং ভারতের ‘পুশ ইন’ অপতৎপরতা বন্ধের আহ্বান জানানো হয়। আজ বৃহস্পতিবার সকালে অধিকার কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকালের সভার শুরুতে দেশবিরোধী মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে ৭ জুন সংসদের সামনে সম্মিলিত গণপ্রতিবাদ সফল করায় কর্মসূচিতে অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানানো হয়। এই চুক্তি অবিলম্বে বাতিলের জন্য বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের নাগরিকদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি প্রতিবাদের বক্তব্যসংবলিত খোলাচিঠি জাতীয় সংসদে পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে সংসদে কোনো আলোচনা হয়নি। তাই সভা ক্ষোভ প্রকাশ করেছে। চলমান জাতীয় সংসদে দেশবিরোধী এই মার্কিন বাণিজ্যচুক্তি পর্যালোচনা করে তা বাতিলের দাবি জানানো হয় সভায়।

সম্প্রতি বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চল দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ ইন করার ঘটনা দেখা যাচ্ছে বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, এমন অবস্থায় শিশু, নারীসহ এই মানুষেরা এক অমানবিক পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। এই পরিস্থিতি তৈরি করার জন্য ভারত সরকারের আধিপত্যবাদী ভূমিকাকে দায়ী করে তীব্র নিন্দা জানানো হয় সভায়। পাশাপাশি এর মীমাংসা করতে যথাযথ আন্তর্জাতিক আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ ও ভারত উভয় সরকারের সম্মিলিত উদ্যোগের দাবি জানানো হয়। প্রয়োজনে জাতিসংঘের ভূমিকা আহ্বান করা হয়।

অধিকার কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে নারী ও শিশুদের প্রতি ক্রমবর্ধমান নির্যাতনের ঘটনা শঙ্কার সৃষ্টি করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার পাওয়া একটি-দুটি ঘটনার দ্রুত বিচার করে অন্যগুলোর ক্ষেত্রে দীর্ঘসূত্রতা না করে সামগ্রিকভাবে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানায় সভা। সব অপরাধ প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নিতে সরকারকে আরও সক্রিয় হতে সভা থেকে তাগাদা দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ঘটেছে। এটি জনমনে অস্থিরতার সৃষ্টি করছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

অধিকার কমিটির সভায় দেশের ক্ষয়িষ্ণু অর্থনীতির মধ্যে জনগণের ওপর চাপ সৃষ্টি করে জ্বালানি, বিদ্যুৎ ও অন্যান্য দৈনন্দিন পণ্যের মূল্যবৃদ্ধির নিন্দা জানানো হয়। বিদ্যুতের মূল্যবৃদ্ধির পরও সারা দেশে লোডশেডিংয়ের পরিমাণ বেড়েছে উল্লেখ করে সভায় ক্ষোভ প্রকাশ করা হয়। বিদ্যুৎ পরিস্থিতির টেকসই সমাধানের জন্য সভায় বাজেটে জাতীয় সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেওয়ার দাবি জানানো হয়।

বেসরকারীকরণ, দুর্নীতি ও ভুল নীতি পরিহার করে রাষ্ট্রায়ত্ত পাটকল রাষ্ট্রীয় উদ্যোগে চালুসহ অবিলম্বে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে ঢাকা, চট্টগ্রাম ও খুলনার পাটকল শ্রমিকদের যেসব সমাবেশ হওয়ার কথা, সেগুলোর প্রতি সংহতি জানিয়েছে অধিকার কমিটি।

অধিকার কমিটির গতকালের সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক আনু মুহাম্মদ। উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ চিকিৎসক হারুন অর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাহিদা সুলতানা, নারী অধিকারকর্মী সীমা দত্ত, নাট্যজন কাজী আলাউদ্দিন, শ্রমিকনেতা মানস নন্দী, সংস্কৃতিকর্মী একরাম হোসেন, সজীব তানভীর, লেখক-গবেষক মাহতাব উদ্দীন আহমেদ, ছাত্রনেতা রাফিকুজ্জামান ফরিদ, চিকিৎসক নাজমুস সাকিব প্রমুখ।

সাধারণ জিজ্ঞাসা

গণতান্ত্রিক অধিকার কমিটি কী দাবি জানিয়েছে?
চলতি অধিবেশনে মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জানিয়েছে।
চুক্তি বাতিলের দাবিসংবলিত খোলাচিঠি কোথায় দেওয়া হয়েছে?
জাতীয় সংসদে।

বিষয়

মন্তব্য

আরও: রাজনীতি

সব দেখুন →
Satkhira Press Club leaders meet Law Minister Asaduzzaman | News
রাজনীতি

সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ আইনমন্ত্রী আসাদুজ্জামানের সাথে বৈঠকে বসেছে

Hasina was mastermind behind enforced disappearances, killings: Speaker | News Flash
রাজনীতি

স্পিকারের অভিযোগ: শেখ হাসিনার শাসনামলে বাধ্যতামূলক অদৃশ্যকরণ ও হত্যা

Rizvi for making women self-reliant through education  | News Flash
রাজনীতি

মহিলাদের শিক্ষা ও আর্থিক স্বাধীনতায় রিজভীর আহ্বান

Rizvi calls for unity to protect the country | News Flash
রাজনীতি

রিজভি দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যের আহ্বান দিলেন

PM gives financial assistance to mosques, temples in Dhaka-17 | News Flash
রাজনীতি

প্রধানমন্ত্রী ঢাকা-১৭-এ মসজিদ ও মন্দিরের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করলেন

সৌরশক্তিতে স্বাবলম্বী হবে দেশ: প্রধানমন্ত্রী
রাজনীতি

সৌরশক্তিতে স্বাবলম্বী হবে দেশ: প্রধানমন্ত্রী

Freedom of speech must not cross limits of decency: PM | JS Session
রাজনীতি

সংসদ ভাষণে প্রধানমন্ত্রী: ভাষার মর্যাদা রক্ষায় অশালীনতা বন্ধ করতে হবে

President urges ACC to take stern action against the corrupt regardless of power, status | News Flash
রাজনীতি

রাষ্ট্রপতি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য এসিসি-কে অনুরোধ করেছেন

PM asks students to develop tree plantation habit to protect environment | News Flash
রাজনীতি

প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের বৃক্ষরোপণের অভ্যাস গড়ার জন্য আহ্বান জানিয়েছেন

Govt aims policy reforms for transparent, people-focused field admin: PM | JS Session
রাজনীতি

সংস্কারের লক্ষ্যে নীতি পরিবর্তনে উদ্যোগী সরকার: প্রধানমন্ত্রী

Moyeen Khan for strengthening local govt system to reinforce democratic practices | News Flash
রাজনীতি

ময়ীন খানের জোর: শক্তিশালী স্থানীয় সরকার দিয়ে গণতন্ত্র মজবুত করা

সর্বশেষ সংবাদ

European leaders to meet to set priorities for Arctic | International
আন্তর্জাতিক

আর্কটিক অঞ্চলে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা নিয়ে নেতাদের আলোচনা

Nazrul Dance Festival concludes | Arts & Entertainment
বিনোদন

নাজরুল নৃত্য উৎসবের রঙিন অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি

AI must be adopted as programme to boost productivity, competitiveness: Zabihullah | News
বাংলাদেশ

জাবিহুল্লাহ: এআই বাংলাদেশের উৎপাদনশীলতা ও প্রতিযোগিতায় অপরিহার্য

100pc local employment possible in RMG sector without foreign officials: Mahdi Amin | News
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বললেন, আরএমজি শিল্পে ১০০ শতাংশ স্থানীয় কর্মসংস্থান সম্ভব

মুহিত: প্রযুক্তি নির্ভর উদ্ভাবনে দ্রুত পরিবর্তন করবে স্বাস্থ্যব্যবস্থা
স্বাস্থ্য

মুহিত: প্রযুক্তি নির্ভর উদ্ভাবনে দ্রুত পরিবর্তন করবে স্বাস্থ্যব্যবস্থা

PM directs steps to boost farm output, cut import dependence | At a Glance
বাংলাদেশ

প্রধানমন্ত্রী খাদ্য আমদানি কমানোর জন্য কৃষি উৎপাদন বাড়ানোর নির্দেশ দিলেন

Thousands turn out for Kenya opposition rally in Nairobi | International
আন্তর্জাতিক

নিরোবিতে বিরোধী দলীয় মিছিলে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ

Afroza distributes dress, bags, shoes among Manikganj primary school students | News
শিক্ষা

মানিকগঞ্জে আফরোজা বিতরণ করলেন প্রাথমিক ছাত্রছাত্রীদের মধ্যে পোশাক, ব্যাগ ও জুতো

Bangladesh begins Asian Games Cricket preparation | Sports
খেলা

এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতি শুরু

French interior minister urges caution over mystery train derailment | International
আন্তর্জাতিক

ফ্রান্সের রহস্যময় ট্রেন দুর্ঘটনা নিয়ে অনুসন্ধান চলছে, ৪৪ জন আহত

US House Speaker warns curbing AI too sharply could leave China ahead | International
আন্তর্জাতিক

হাউস স্পিকার জোনসন: অত্যধিক এআই নিয়ন্ত্রণ চায়নাকে এগিয়ে নিতে পারে

Trump slams AI critics as 'negative forces' | International
আন্তর্জাতিক

ডোনাল্ড ট্রাম্প বুদ্ধিমত্তার সমালোচকদের বললেন 'নেতিবাচক শক্তি'

Shama seeks greater French investment in potential sectors | News
আন্তর্জাতিক

পররাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী শামা ফরাসি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন

Standard Chartered hosts Financial Markets Leadership Forum | Business
বাণিজ্য

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের আয়োজনে প্রথম আর্থিক বাজার নেতৃত্ব ফোরাম

Nearly 86,000 flee fighting in Yemen: UN | International
আন্তর্জাতিক

ইয়েমেনের যুদ্ধে ৮৬,০০০ লোক বাস্তুচ্যুত: জাতিসংঘ

Iran's economic ties to Dubai hard to break despite war | International
আন্তর্জাতিক

যুদ্ধ সত্ত্বেও দুবাইয়ের বাজারে চলবে ইরানের পণ্যের প্রবাহ