দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)জাতীয় সংসদ সচিবালয়ে জুলাই গণআন্দোলন দিবস উদযাপনে ছাত্রছাত্রীদের প্রবন্ধ প্রতিযোগিতাস্বাস্থ্যমন্ত্রী বললেন, শিশুদের স্বাস্থ্যের জন্য মায়ের দুধের বিকল্প নেইবিশ্ব শান্তির জন্য সর্বজনীন মানবিক দর্শন খুঁজে বের করা অত্যাবশ্যক: সোপনশক্তিশালী বাতাসে গ্রীসের উপকূলীয় রিসোর্টে আগুন লড়াই অগ্নিনির্বাপকদেরপাকিস্তানের হিমপাতে লাপতা আরোহীদের খোঁজ চালিয়ে যাচ্ছে উদ্ধার দলমশার প্রজনন নিয়ন্ত্রণ ছাড়া ডেঙ্গু রোধ অসম্ভব: বিশেষজ্ঞরাঢাকায় বিশেষ অভিযানে ৪৭ জন আটক, যাত্রাবাড়ী ও গুলশানে ডিএমপির কার্যকলাপরাজধানীতে অপরাধ দমন অভিযানে ৪৩১ জন আটক, ২৩ মামলা দায়েরখুলনায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে পরিবারের তিন সদস্য নিহত, একজন আহতমার্কিন বিশেষ প্রতিনিধি সার্জিও গোরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ২৪ আগস্ট থেকে ২য় সিএএস আন্তর্জাতিক স্কোয়াশ চ্যাম্পিয়নশিপবাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কীকরণকিয়েভে রুশ হামলায় মৃতের সংখ্যা বেড়ে নয়ে দাঁড়িয়েছে, ২৩ জন আহতপেরুর প্রাক্তন রাষ্ট্রপতি হুমালা মুক্তি পেলেন, দুর্নীতির দায়ে দণ্ড বাতিলপ্যালেস্টাইনের পতাকা উত্তোলনে সিঙ্গাপুরে ম্যাসিভ অ্যাটাকের কনসার্ট নিষিদ্ধ

ফেরোমোন: সম্পর্কের গোপন প্রভাব বোঝার নীরব সংকেত

ফেরোমোন হলো শরীরের নিঃশব্দ রাসায়নিক সংকেত, যা অবচেতনভাবে আমাদের সম্পর্ককে প্রভাবিত করতে পারে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ফেরোমোন—সম্পর্ককে অদ্ভুতভাবে প্রভাবিত করে যে সংকেত

অনেক সময় আমরা বুঝতেই পারি না কেন কোনো একজন ব‍্যক্তি আশপাশে থাকলেই ভালো লাগে। কেন কারও উপস্থিতিতে স্বস্তি আসে বা কেন কারও সঙ্গে অদ্ভুত এক ‘কেমিস্ট্রি’ অনুভূত হয়। মনোবিজ্ঞানীরা বলছেন, এর পেছনে যে প্রভাবকটি গুরুত্বপূর্ণ কলকাঠি নাড়ে, তা হলো ফেরোমোন।

ফেরোমোন এমন এক ধরনের রাসায়নিক সংকেত, যা একই প্রজাতির অন্য সদস্যের আচরণ, অনুভূতি বা প্রতিক্রিয়াকে প্রভাবিত করতে পারে। প্রাণীদের ক্ষেত্রে এটি স্পষ্টভাবে দেখা যায়, মানুষের ক্ষেত্রে এর প্রভাব সূক্ষ্ম ও গবেষণাধীন।

সম্পর্কের শুরুতে ফেরোমোনের প্রভাব

সম্পর্কের শুরুর দিকে ফেরোমোন সম্ভাব্য সঙ্গীকে কেমন লাগছে, সেটি প্রভাবিত করতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে, সঙ্গী বা অপরপক্ষের শরীরের গন্ধ আপনাকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। নিরাপত্তার অনুভূতি দিতে পারে। শারীরিকভাবে আকর্ষণ করতে পারে। ফলে ফেরোমোনের প্রভাবে প্রথম দেখায় কারও প্রতি দ্রুত টান তৈরি হতে পারে।

বিশ্বাস ও ঘনিষ্ঠতা বাড়াতে সাহায্য করতে পারে

কিছু গবেষণা বলছে, কিছু ফেরোমোন-জাতীয় সংকেত মানুষের মধ্যে সহানুভূতি, সহযোগিতা, উদারতা, ইতিবাচক মুড তৈরিতে সাহায্য করে। পাশাপাশি কণ্ঠস্বর, শরীরীভাষা, প্রাকৃতিক গন্ধ, অবচেতন রাসায়নিক সংকেত অক্সিটোসিন (লাভ হরমোন) নিঃসরণে ভূমিকা রাখতে পারে।

পরিচিত গন্ধ থেকে নিরাপত্তা ও স্বস্তির অনুভূতি

কোনো প্রিয় মানুষের স্বাভাবিক শরীরের গন্ধ অনেক সময় মস্তিষ্কে পরিচিতি, নিরাপত্তা ও শান্তির অনুভূতি তৈরি করে। সঙ্গীর জামার গন্ধে স্বস্তি পাওয়া যায়। সঙ্গী কাছে থাকলে মন শান্ত হয়। দূরে থাকলেও জামা-কাপড়ের গন্ধে তাকে মনে পড়ে। এসব দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরিতে ও সম্পর্কের আবেগগত গভীরতা বাড়াতে সাহায্য করতে পারে।

ফেরোমোন একাই সম্পর্ক তৈরি করে না। বরং সম্পর্কের প্রাথমিক আকর্ষণ তৈরিতে সাহায্য করে। উপস্থিতি, গায়ের গন্ধ, শারীরিক স্পর্শ—এসবের মাধ্যমে ভালো লাগার অনুভূতি তৈরি করতে পারে। গভীর সম্পর্ক গড়ে ওঠে নিয়মিত যোগাযোগ, সম্মান, মানসিক, নিরাপত্তা, ধারাবাহিক যত্ন, পারস্পরিক আস্থা ও বিশ্বাস—এসবের মাধ্যমে। ফেরোমোন থাকলেও সম্পর্কে সততা না থাকলে, আচরণ ভালো না হলে সম্পর্ক দীর্ঘমেয়াদে টেকে না।

সাধারণ জিজ্ঞাসা

ফেরোমোন কি?
ফেরোমোন হলো এক ধরনের রাসায়নিক সংকেত, যা একই প্রজাতির অন্য সদস্যের আচরণ, অনুভূতি বা প্রতিক্রিয়াকে প্রভাবিত করতে পারে।
ফেরোমোন সম্পর্ককে কিভাবে প্রভাবিত করে?
ফেরোমোন সম্পর্কের প্রাথমিক আকর্ষণ, বিশ্বাস ও ঘনিষ্ঠতা বাড়াতে সাহায্য করতে পারে।

বিষয়

মন্তব্য

আরও: লাইফস্টাইল

সব দেখুন →
আফগানি কড়াই মাটন রেসিপি দেখুন
লাইফস্টাইল

ঈদে সিতারা ফেরদৌসের অনন্য খাসির রেসিপি: নতুন স্বাদের অভিজ্ঞতা

রাফসান দ‍্য ছোট ভাইয়ের মা কাজী নুরুন্নেছার রেসিপিতে রান্না করতে চান?
লাইফস্টাইল

রাফসান দ্য ছোট ভাই মায়ের রেসিপিতে রান্না করতে চান, শেয়ার করলেন বিশেষ রেসিপি

বেসিল পেস্ট দিয়ে দ্রুত ও সহজ টি-বোন স্টেক রেসিপি
লাইফস্টাইল

বেসিল পেস্ট দিয়ে দ্রুত ও সহজ টি-বোন স্টেক রেসিপি

দেখুন হোয়াইট ক্রিমি সস টেন্ডার লাইনের রেসিপি
লাইফস্টাইল

হোয়াইট ক্রিমি সস টেন্ডার লাইনের রেসিপি - তানিয়া শারমিনের স্পেশাল রেসিপি

ব্যক্তিগত পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময়টি অনুকূল কোন রাশির জাতকের
লাইফস্টাইল

ব্যক্তিগত পরিকল্পনা বাস্তবায়নের জন্য কোন রাশির জাতকদের জন্য এ সপ্তাহ অনুকূল?

সর্বশেষ সংবাদ

47 held in DMP drives in Jatrabari, Gulshan | Others
বাংলাদেশ

ঢাকায় বিশেষ অভিযানে ৪৭ জন আটক, যাত্রাবাড়ী ও গুলশানে ডিএমপির কার্যকলাপ

Three of a family killed in Khulna motorcycle-truck collision | District
বাংলাদেশ

খুলনায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে পরিবারের তিন সদস্য নিহত, একজন আহত

US Special Envoy Sergio Gor calls on PM  | News Flash
রাজনীতি

মার্কিন বিশেষ প্রতিনিধি সার্জিও গোরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

2nd CAS Int'l Squash to begin Aug 24 | Sports
খেলা

২৪ আগস্ট থেকে ২য় সিএএস আন্তর্জাতিক স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ

Peru ex-president Humala walks free after conviction quashed | International
আন্তর্জাতিক

পেরুর প্রাক্তন রাষ্ট্রপতি হুমালা মুক্তি পেলেন, দুর্নীতির দায়ে দণ্ড বাতিল

Massive Attack banned from Singapore over Palestinian flag display | News
বিনোদন

প্যালেস্টাইনের পতাকা উত্তোলনে সিঙ্গাপুরে ম্যাসিভ অ্যাটাকের কনসার্ট নিষিদ্ধ

Tanker struck by 'unknown projectile' off Oman: UKMTO | International
আন্তর্জাতিক

ওমানের উপকূলে অজ্ঞাত বস্তুর আঘাতে ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত: ব্রিটিশ সংস্থার রিপোর্ট

Amazon surges as US stocks shrug off bond yield worries | Business
বাণিজ্য

ওয়াল স্ট্রিটে অ্যামাজনের বিপুল লাভের কারণে উল্লেখযোগ্য বৃদ্ধি, বন্ড ইয়েল্ড উদ্বেগ অস্বীকৃত

Peru moves to join Trump's anti-cartel alliance | International
আন্তর্জাতিক

পেরু ট্রাম্পের অ্যান্টি-কার্টেল জোটে যোগদানের জন্য আগ্রহ প্রকাশ করলো