দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সড়ক পরিবহন খাতে শ্রমিক-মালিকের সহযোগিতা দরকার: শিমুল বিশ্বাসপ্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে শাহে আলমের উদ্যোগ: গ্রাসরুটে খেলাধুলা প্রসারবগমেয়ায় শাহেদুল ইসলাম নতুন সাধারণ সচিব নিযুক্তজাতীয় হকি খেলোয়াড়দের মানসিক শক্তি বৃদ্ধির জন্য বিশেষ ওয়ার্কশপ শুরুকুমিল্লাকে আধুনিক মেগাসিটিতে রূপান্তরের জন্য সিডিএ-র দশ বছরের কর্মপরিকল্পনাঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন জোড়া চালু হবে এই মাসেস্বপনের আহ্বান: জাতি গঠনে নিবেদিত হন, রাস্তার ষড়যন্ত্র থেকে দূরে থাকুনমিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে সন্দেহজনক বস্তুর কারণে সতর্কতারাজশাহীর বিদ্যানিকেতনে নক্ষীকথা শিক্ষার সূচনা, ফলাফল প্রকাশে উৎসবজুলি আন্দোলনের সাফল্যে গণতান্ত্রিক শক্তির যৌথ অবদান: রুমনখেলায় অঙ্গিকার ও দক্ষতা অর্জনের উৎস বলে মনাখুলনায় বিএনপির সাধারণ সচিব কিডনি রোগীকে আর্থিক সহায়তা প্রদান করেনজাতীয় সংসদে ১৮ কোটি জনের ৩৬ কোটি চোখ নিবদ্ধ: উপ-স্পীকার কামালঅর্থনীতির প্রধান নির্দেশক হিসেবে ন্যায়পালিকার গুণমান: প্রাক্তন চীফ জাস্টিসবাংলাদেশ-আমেরিকা অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দূতের সফর

এআইয়ের যুগে লিংকডইন: পেশাজীবীদের ভিউ ও অনুসারী বাড়ানোর কৌশল

এআইয়ের যুগে লিংকডইন প্রোফাইলটি আরও শক্তিশালী করতে ৮টি কৌশল অবলম্বন করুন।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
এআইয়ের যুগে লিংকডইন: পেশাজীবীদের ভিউ ও অনুসারী বাড়ানোর ৮ কৌশল

বর্তমান ডিজিটাল যুগে লিংকডইন কেবল জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জায়গা নয়। এটি এখন আপনার পেশাদার পরিচয়ের প্রধান দর্পণ। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার এই সময়ে ইন্টারনেটে ভুয়া তথ্যের ভিড়ে নিজের আসল যোগ্যতা প্রমাণ করা বেশ কঠিন। এই প্রতিযোগিতায় টিকে থাকতে এবং সঠিক মানুষের কাছে পৌঁছাতে লিংকডইন প্রোফাইলকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি। মাত্র আটটি সহজ পদক্ষেপ মেনে চললেই আপনার প্রোফাইলের ভিউ এবং অনুসারীসংখ্যা অনেক বাড়িয়ে নেওয়া সম্ভব।

প্রোফাইল ছবি নির্বাচন করুন

লিংকডইনের তথ্য অনুযায়ী, ছবিতে স্পষ্ট মুখচ্ছবি থাকলে প্রোফাইলের ভিউ ২১ গুণ পর্যন্ত বেড়ে যায়। ইউরোপিয়ান জার্নাল অব সোশ্যাল সাইকোলজির এক গবেষণায় দেখা গেছে, ছবিতে কৃত্রিম হাসির চেয়ে চোখের কোণে লেগে থাকা সত্যিকারের স্বাভাবিক হাসি মানুষকে বেশি নির্ভরযোগ্য করে তোলে। তাই প্রোফাইলের ছবি দেওয়ার সময় ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে হাসিমুখে ছবি তুলুন। রোদচশমা পরা, গ্রুপ ছবি বা ঘুরতে যাওয়ার সেলফি দেওয়া থেকে বিরত থাকুন। ছবিটির ব্যাকগ্রাউন্ড বা পটভূমি যেন একদম সাধারণ ও পরিষ্কার হয়।

নিয়মিত পোস্ট করুন

লিংকডইনে নিয়মিত পোস্ট করা প্রোফাইলের গতি বাড়াতে সাহায্য করে। সপ্তাহে অন্তত একটি করে দরকারি পোস্ট লিখলে প্রোফাইলের ভিউ চার গুণ পর্যন্ত বাড়তে পারে। একই সঙ্গে অন্যদের পোস্টে নিয়মিত তথ্যসমৃদ্ধ মন্তব্য করলেও ভিউ তিন গুণ বৃদ্ধি পায়। আপনার খাতের বিভিন্ন বিষয় নিয়ে নিজের চিন্তাভাবনা শেয়ার করুন। এর ফলে ওই বিষয়ে আপনার দক্ষতা অন্যদের চোখে পড়বে।

হেডলাইন লিখুন

বেশির ভাগ মানুষ লিংকডইনের হেডলাইনে শুধু তাঁদের বর্তমান পদবি লিখে রাখেন। এটি একটি বড় ভুল। হেডলাইনের জন্য ২২০টি অক্ষর ব্যবহার করা যায়। এখানে শুধু পদবি না লিখে আপনি কী কাজ পারেন এবং কোন বিষয়ে দক্ষ, তা পরিষ্কার শব্দে লিখুন। এতে কেউ সার্চ করলে আপনার নামটি সবার আগে চলে আসবে।

‘অ্যাবাউট’ সেকশন সাজানো

আপনার প্রোফাইলের ‘অ্যাবাউট’ বা পরিচিতিপর্বের প্রথম দুই-তিনটি লাইন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ, পাঠকেরা প্রথমে এটুকুই দেখতে পান। পুরোটা দেখতে তাঁদের ‘সি মোর’ বাটনে ক্লিক করতে হয়। তাই শুরুটা করুন আকর্ষণীয় কোনো বাক্য দিয়ে। নিজের অর্জনের তালিকা না দিয়ে প্রথম পুরুষে (যেমন—আমি এই কাজ করি) নিজের একটি ছোট গল্প বলুন। এই অংশ লিখতে কখনো এআই টুল ব্যবহার করবেন না। কারণ, তা আপনার নিজস্বতা কেড়ে নেবে।

‘ফিচার্ড’ অংশটি ব্যবহার করুন

অনেকেই প্রোফাইলের ‘ফিচার্ড’ অংশটি খালি রাখেন, যা একটি বড় সুযোগ নষ্ট করার মতো। এটিকে আপনার নিজের একটি ছোট ওয়েবসাইট মনে করতে পারেন। এখানে আপনার সেরা কাজের নমুনা, কোনো ভিডিও বক্তব্য, আপনার লেখা কোনো ভালো নিবন্ধ কিংবা গণমাধ্যমের সাক্ষাৎকার যুক্ত করে রাখুন। এতে আপনার প্রোফাইলে আসা ব্যক্তিরা একনজরেই আপনার কাজের মান বুঝতে পারবেন।

বাইরের পরিচিতি তৈরি করুন

লিংকডইনের ভিউ বাড়ানোর আরেকটি চমৎকার উপায় হলো এর বাইরেও নিজের পরিচিতি তৈরি করা। কোনো সেমিনারে বক্তব্য দিলে, পডকাস্টে অংশ নিলে কিংবা কোথাও আপনার সাক্ষাৎকার প্রকাশিত হলে সেখানে নিজের লিংকডইন প্রোফাইলের লিঙ্ক বা কিউআর কোড শেয়ার করুন। এতে বাইরের মানুষগুলো খুব সহজেই আপনার প্রোফাইলে চলে আসবে।

প্রোফাইলটি সার্চ ইঞ্জিনে অনুকূল করুন

লিংকডইন এখন একটি বড় সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করে। আপনার প্রোফাইলটি যেন ইন্টারনেটে সহজেই খুঁজে পাওয়া যায়, সে জন্য প্রোফাইলটি সবার জন্য উন্মুক্ত করে রাখুন। আপনার কাজের সঙ্গে সম্পর্কিত দরকারি শব্দগুলো পুরো প্রোফাইলে ছড়িয়ে দিন। এর ফলে এআই–চালিত সার্চ টুলগুলো আপনার প্রোফাইলটি সহজেই খুঁজে পাবে।

প্রোফাইলটি ভেরিফাই করুন

বর্তমানে লিংকডইনে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা দিন দিন বাড়ছে। লিংকডইনের গ্লোবাল এডিটর লরা লরেঞ্জেত্তির মতে, বর্তমানে তাঁদের প্রায় ১০০ মিলিয়নের বেশি ভেরিফায়েড সদস্য রয়েছেন। প্রোফাইল ভেরিফাই করা থাকলে অন্য সদস্যরা আপনার ওপর সহজে ভরসা করতে পারেন। তা ছাড়া ভেরিফায়েড প্রোফাইলের পোস্টগুলো লিংকডইন নিজে থেকেই বেশি মানুষের কাছে পৌঁছে দেয়। তাই সুযোগ থাকলে দ্রুত আপনার প্রোফাইলটি ভেরিফাই করে নিন।

সাধারণ জিজ্ঞাসা

লিংকডইনে প্রোফাইল ছবি কেন গুরুত্বপূর্ণ?
ছবিতে স্পষ্ট মুখচ্ছবি থাকলে প্রোফাইলের ভিউ ২১ গুণ পর্যন্ত বেড়ে যায়।
নিয়মিত পোস্ট করলে কী হয়?
সপ্তাহে অন্তত একটি করে দরকারি পোস্ট লিখলে প্রোফাইলের ভিউ চার গুণ পর্যন্ত বাড়তে পারে।
হেডলাইনে কী লিখা উচিত?
হেডলাইনে আপনি কী কাজ পারেন এবং কোন বিষয়ে দক্ষ, তা পরিষ্কার শব্দে লিখুন।

বিষয়

মন্তব্য

আরও: চাকরি

সব দেখুন →
Seminar on skill development for aspiring foreign workers held in Rampal | Others
চাকরি

রামপালে বিদেশী শ্রমিকদের দক্ষতা বিকাশ ও নিরাপদ অভিবাসন নিয়ে সেমিনার

Thailand likely to employ 10,000 Bangladeshis | News
চাকরি

থাইল্যান্ডে চাকরির সুযোগ: প্রায় ১০,০০০ বাংলাদেশী শ্রমিক নিয়োগের কথা

6,165 candidates qualify in 50th BCS written test | News
চাকরি

৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় ৬,১৬৫ জন মুখের লড়াইয়ের জন্য যোগ্যতা অর্জন করলো

Rawshan Ara made secretary | Others
চাকরি

ডাঃ রাউশন আরা বেগম সচিব পদে পদোন্নতি, স্থানীয় সরকার প্রশিক্ষণ অ্যাকাডেমির মহাপরিচালক নিযুক্ত

14.64 lakh serving in government jobs, 5.22 lakh posts vacant: State Minister | JS Session
চাকরি

রাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন: সরকারি চাকরিতে ১৪.৬৪ লক্ষ কর্মরত, ৫.২২ লক্ষ পদ খালি

8,099 cadre posts remain vacant; govt. plans to recruit those speedily: State Minister  | JS Session
চাকরি

রাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সরকারি চাকরির ৮,০৯৯টি পদ খালি, দ্রুত নিয়োগের পরিকল্পনা রয়েছে

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
চাকরি

নিম্ন গ্রেডের কর্মচারীদের বেশি বেতন, উচ্চপদস্থদের কম বাড়বে

সর্বশেষ সংবাদ

Swapon urges all to engage in nation-building, avoid conspiracies  | News Flash
রাজনীতি

স্বপনের আহ্বান: জাতি গঠনে নিবেদিত হন, রাস্তার ষড়যন্ত্র থেকে দূরে থাকুন

2 bombs like objects recovered at Mirpur-10, Farmgate metro stations  | News
বাংলাদেশ

মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে সন্দেহজনক বস্তুর কারণে সতর্কতা

Education in the stitch of nakshi kantha, festive mood at result publication in Bidyaniketan | Special Stories
শিক্ষা

রাজশাহীর বিদ্যানিকেতনে নক্ষীকথা শিক্ষার সূচনা, ফলাফল প্রকাশে উৎসব

People hope high, keep 18 crore eyes glued on parliament: Acting Speaker  | Interview
রাজনীতি

জাতীয় সংসদে ১৮ কোটি জনের ৩৬ কোটি চোখ নিবদ্ধ: উপ-স্পীকার কামাল

Quality of judiciary is key economic indicator: Justice Refaat | News
বাংলাদেশ

অর্থনীতির প্রধান নির্দেশক হিসেবে ন্যায়পালিকার গুণমান: প্রাক্তন চীফ জাস্টিস

US prioritises stronger economic partnership with Bangladesh: Gor | News Flash
রাজনীতি

বাংলাদেশ-আমেরিকা অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দূতের সফর

Parliament Secretariat holds essay competition marking July Mass Uprising Day | News Flash
শিক্ষা

জাতীয় সংসদ সচিবালয়ে জুলাই গণআন্দোলন দিবস উদযাপনে ছাত্রছাত্রীদের প্রবন্ধ প্রতিযোগিতা

No alternative to breast milk for children's good health: Health Minister | News Flash
স্বাস্থ্য

স্বাস্থ্যমন্ত্রী বললেন, শিশুদের স্বাস্থ্যের জন্য মায়ের দুধের বিকল্প নেই

Universal humanistic philosophy vital for global peace: Swapon | News Flash
রাজনীতি

বিশ্ব শান্তির জন্য সর্বজনীন মানবিক দর্শন খুঁজে বের করা অত্যাবশ্যক: সোপন

Firefighters in Greece struggle to save coastal resort as winds rage | International
আন্তর্জাতিক

শক্তিশালী বাতাসে গ্রীসের উপকূলীয় রিসোর্টে আগুন লড়াই অগ্নিনির্বাপকদের

47 held in DMP drives in Jatrabari, Gulshan | Others
বাংলাদেশ

ঢাকায় বিশেষ অভিযানে ৪৭ জন আটক, যাত্রাবাড়ী ও গুলশানে ডিএমপির কার্যকলাপ

Three of a family killed in Khulna motorcycle-truck collision | District
বাংলাদেশ

খুলনায় মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে পরিবারের তিন সদস্য নিহত, একজন আহত