দ্য পালস টুডে
EN
ব্রেকিং
সোনার দাম আবার বাড়ল, ভরিতে ৫,৪৮২ টাকা বেশিSpaceX-এর নাসডাক অভিষেকে শেয়ার মূল্য বৃদ্ধি, দুই ট্রিলিয়ন ডলার অতিক্রমএআই ডেটা সেন্টারের কারণে আশেপাশের এলাকার তাপমাত্রা বাড়ছেসোনারগাঁওকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করার জন্য বিশেষ পরিকল্পনা: এমপি মান্নানইসলামী ব্যাংকের অস্থিরতায় ব্যাংকগুলোর এমডিদের উদ্বেগ, দ্রুত সমাধানের আহ্বানপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকস্বাগতম — দ্য পালস টুডে এখন লাইভ।যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধমার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করতে চলেছেনোরা ফাতেহির হৃদয়ে মরক্কোর জন্য বিশেষ ভালোবাসা, ফিফা বিশ্বকাপে পারফর্ম করেছেনসোনার দাম আবার বাড়ল, ভরিতে ৫,৪৮২ টাকা বেশিপ্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানের দিল্লি প্রবেশে বাধা, ঢাকা তদন্ত করে পদক্ষেপ নেবেভারতের বিধিনিষেধের কারণে বাংলাদেশের পণ্য রপ্তানি ৩.৪২ শতাংশ কমেছেশবনম বুবলী শাকিব খানকে ট্যাগ করে জানিয়েছেন কন্যাসন্তানের জন্মের খবরসিতারা ফেরদৌসের সুফি বিরিয়ানির রেসিপি জানুন‘কৃত্রিম বুদ্ধিমত্তা ইমপ্যাক্ট সামিট ২০২৬’ ভারতে অনুষ্ঠিত হয়েছেট্রাম্পের ইরানকে আলোচনার জন্য আহ্বান: ক্ষেপণাস্ত্র হামলা পরবর্তী উদ্যোগবুদ্ধপূর্ণিমা: গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণের দিনযশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগএইচএসসি পরীক্ষা ২০২৬: বাংলা ২য় পত্রে বাক্য শুদ্ধির জন্য ৫ নম্বরমাইকেল জ্যাকসনের যৌন নিপীড়নের অভিযোগ: নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ নিয়ে বিতর্কসুন্দরবনের মধুময়ী ছইলা ফুল: আকর্ষণ ও গুরুত্ব

৫০তম বিসিএস প্রিলিমিনারির জন্য শেষ মুহূর্তের ১০ গুরুত্বপূর্ণ পরামর্শ

৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক মিনিট পড়া
শেয়ার
৫০তম বিসিএস প্রিলিমিনারির শেষ মুহূর্তে ১০ পরামর্শ

২০২৬ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। প্রথমবারের মতো প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া প্রার্থীদের জন্য শেষ সময়ের প্রস্তুতি ও পরীক্ষা হলের করণীয় নিয়ে জানাচ্ছেন ক্যারিয়ার-বিষয়ক পরামর্শক ও ৩৫তম বিসিএস কর্মকর্তা রবিউল আলম লুইপা।

প্রস্তুতির শেষ সময়ে কী করবেন

এত দিন যা পড়েছেন, সেগুলোই গুছিয়ে নিন, বারবার রিভিশন দিন। খুব বেশি গুরুত্বপূর্ণ না হলে নতুন করে কিছু পড়তে যাবেন না। অতিসাম্প্রতিক তথ্য বিসিএস প্রিলিতে আসে না।

মডেল টেস্ট দেওয়ার পরামর্শ

পরীক্ষার আগের এক সপ্তাহ বাসায় সময় ধরে কমপক্ষে ১০টি মডেল টেস্ট দেবেন। বাজারে বিভিন্ন প্রকাশনীর মডেল টেস্ট বই বা অনলাইন মোবাইল অ্যাপস থেকে যেটি মানসম্মত, সেটি বেছে নিতে পারেন। একটি মানসম্মত মডেল টেস্টের প্রশ্নে আপনার প্রাপ্ত নম্বর ১২০-১৩০-এর নিচে নেমে গেলে নম্বর বাড়ানোর চেষ্টা করুন।

সময় বণ্টনের পরামর্শ

পরীক্ষায় সম্পূর্ণ ও সঠিক উত্তরের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় বণ্টন। বাসার পরিবেশ আর পরীক্ষার হলের পরিবেশ এক নয়। তাই বাসায় মডেল টেস্ট দেওয়ার সময় ১ দশমিক ৫ ঘণ্টায় পরীক্ষা শেষ করার চেষ্টা করুন। এখানে কোন সাবজেক্টের জন্য কত সময় বরাদ্দ রাখবেন, সেটি আগে থেকেই নির্ধারণ করুন। পরীক্ষায় প্রথম ৬০ মিনিটে ১৩৫টি এমসিকিউ (ইংরেজি ৩০ ও গণিত ৩৫ ব্যতীত) এবং শেষ ৬০ মিনিট বাকি ৬৫টি এমসিকিউ (ইংরেজি ৩০ ও গণিত ৩৫) এবং রিভিশনের জন্য রাখতে পারেন।

মানসিক চাপমুক্ত থাকার পরামর্শ

মানসিক চাপমুক্ত থাকার জন্য সাধারণ জ্ঞান বা বাংলা দিয়ে উত্তর শুরু করা সর্বোত্তম। সবশেষে ইংরেজি ও গণিত উত্তর দিলে ভালো। এ ক্ষেত্রে উত্তরদানের সিকোয়েন্স হতে পারে সাধারণ জ্ঞান, বাংলা, বিজ্ঞান, ইংরেজি ও গণিত।

নেগেটিভ মার্কিং এড়ানোর পরামর্শ

পরীক্ষার আগে বাসায় বসে নিয়মিত মডেল টেস্ট দিন। মডেল টেস্টের মাধ্যমে কনফিউজড প্রশ্নগুলো উত্তর করে নেগেটিভ মার্কিং কেমন হচ্ছে বোঝার চেষ্টা করুন। নেগেটিভ মার্কিং বেশি হলে পরীক্ষার হলে কনফিউজড প্রশ্ন এড়ানোর চেষ্টা করবেন। প্রতি মডেল টেস্টে আগের মডেল টেস্টের চেয়ে কত কম নেগেটিভ মার্কিং হলো কাউন্ট করুন।

পরীক্ষার হলে কী করবেন

যে কলম দিয়ে বৃত্ত ভরাট করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, সেই ব্র্যান্ডের তিনটি কলম আগে থেকেই কালি নরমাল করে রাখুন। মোটা নিবের কলম দ্রুত বৃত্ত ভরাট করতে সাহায্য করে। একাধিক অ্যাডমিট কার্ড প্রিন্ট করে রাখুন। পরীক্ষার হলে মুঠোফোন, ক্যালকুলেটর, হাতঘড়ি বা অন্য কোনো কিছু নিয়ে যাবেন না। ওএমআর শিটের সব তথ্য নির্ভুলভাবে পূরণ করুন, হাজিরা পাতায় অ্যাডমিট কার্ডের অনুরূপ স্বাক্ষর করুন। প্রশ্নপত্র ও উত্তরপত্রে আগে থেকেই সেট কোড বসানো থাকবে। আপনাকে একই সেট কোডের প্রশ্নপত্র ও উত্তরপত্র দেওয়া হয়েছে কি না, মিলিয়ে নেবেন। প্রশ্নের সিরিয়ালে ক-খ-গ-ঘ পাশাপাশি নাকি ওপর-নিচে সাজানো, সেটি সচেতনভাবে খেয়াল করুন।

আপনার প্রতিক্রিয়া

এই খবরটি কি সহায়ক ছিল?

সংবাদ ফ্রি রাখতে পাশে দাঁড়ান

আমরা পাঠকের সেবা করি, বিজ্ঞাপনদাতার নয়। যারা সংবাদের জন্য টাকা দেন, তারাই এর দিকনির্দেশনা ঠিক করেন — সিদ্ধান্ত আপনার।

১০ টাকা থেকে ডোনেশন শুরু →

সাধারণ জিজ্ঞাসা

বিসিএস প্রিলিমিনারিতে কি ধরনের প্রশ্ন আসে?
বিসিএস প্রিলিমিনারিতে সাধারণ জ্ঞান, বাংলা, বিজ্ঞান, ইংরেজি এবং গণিত থেকে প্রশ্ন আসে।
পরীক্ষার হলে কি কি নিয়ে যেতে হবে?
পরীক্ষার হলে মুঠোফোন, ক্যালকুলেটর, হাতঘড়ি বা অন্য কোনো কিছু নিয়ে যেতে হবে না।

এই খবর নিয়ে এআই-কে জিজ্ঞাসা করুন

মন্তব্য

আরও: চাকরি

সব দেখুন →
পিএসসিতে নন–ক্যাডারে ১১১ পদে সরাসরি নিয়োগ, আবেদন করবেন যেভাবে
চাকরি

পিএসসিতে ১১১ নন-ক্যাডার পদে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) তৃতীয় থেকে দশম গ্রেডের নন–ক্যাডার পদে মোট ১১১ শূন্যপদে সরাসরি নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে।

মিনিট পড়া
খারগ দ্বীপ ও অপারেশন রোয়ারিং লায়ন কী
চাকরি

খারগ দ্বীপ এবং অপারেশন রোয়ারিং লায়ন: গুরুত্বপূর্ণ বিষয় ও বিশদ বিবরণ

চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এক নজরে খারগ দ্বীপ এবং অপারেশন রোয়ারিং লায়ন।

মিনিট পড়া
৫০তম বিসিএস: স্বল্প সময়ে লিখিত পরীক্ষা প্রস্তুতি যে কৌশলে
চাকরি

৫০তম বিসিএস: সংক্ষিপ্ত সময়ে লিখিত পরীক্ষার জন্য কার্যকর প্রস্তুতি কৌশল

৫০তম বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে কম সময় পাওয়ায় কীভাবে ভালো ফলাফল করা যায় তা জানিয়েছেন বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তা রবিউল আলম লুইপা।

মিনিট পড়া
নেসকোতে চুক্তিতে নিয়োগ, আবেদনের বয়স ৪৫–৬০ বছর
চাকরি

নেসকোতে চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদনের বয়স ৪৫–৬০ বছর

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-তে নির্বাহী পরিচালক (অর্থ) পদে পুনর্নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মিনিট পড়া
কর্মক্ষেত্রে গালভরা বুলি কি অযোগ্যতার লক্ষণ? নতুন গবেষণায় পাওয়া গেল চমকপ্রদ তথ্য
চাকরি

কর্মক্ষেত্রে গালভরা বুলি: নেতৃত্বের অযোগ্যতার লক্ষণ কি?

নতুন গবেষণায় পাওয়া গেছে, যাঁরা অফিসে গালভরা বুলিতে বেশি মুগ্ধ হন, তাঁরা প্রতিষ্ঠানকে সঠিকভাবে পরিচালনা করতে পিছিয়ে থাকেন।

মিনিট পড়া

সর্বশেষ সংবাদ

শাকিব খানকে ট্যাগ করে কন্যাসন্তানের মা হওয়ার খবর দিলেন বুবলী
বিনোদন

শবনম বুবলী শাকিব খানকে ট্যাগ করে জানিয়েছেন কন্যাসন্তানের জন্মের খবর

চিত্রনায়িকা শবনম বুবলী তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন যে তিনি একটি কন্যাসন্তানের মা হয়েছেন।

মিনিট পড়া
ইসরায়েলে হামলার পর ইরানকে ‘আলোচনার টেবিলে ফেরার’ আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরানকে আলোচনার জন্য আহ্বান: ক্ষেপণাস্ত্র হামলা পরবর্তী উদ্যোগ

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মিনিট পড়া
গৌতম বুদ্ধের সৌন্দর্যমণ্ডিত উৎসব
ধর্ম

বুদ্ধপূর্ণিমা: গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব ও মহাপরিনির্বাণের দিন

বুদ্ধপূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব, যা বৈশাখ মাসের পূর্ণিমাতিথিতে বিশ্বজুড়ে উদ্‌যাপিত হয়।

মিনিট পড়া
যশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ এনসিপির
রাজনীতি

যশোরে পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ

যশোরের বেনাপোলের সাদিপুর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ ও গাড়িবহরে হামলার অভিযোগ করেছে দলটি।

মিনিট পড়া
মাইকেল জ্যাকসন কি সত্যি শিশুকে যৌন নির্যাতন করেছিলেন
বিনোদন

মাইকেল জ্যাকসনের যৌন নিপীড়নের অভিযোগ: নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ নিয়ে বিতর্ক

মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে নতুন নেটফ্লিক্স তথ্যচিত্র সিরিজ 'মাইকেল জ্যাকসন: দ্য ভারডিক্ট' জটিল বিতর্ক সৃষ্টি করেছে।

মিনিট পড়া
ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর সামনে ‘কোনো বিকল্প নেই’
আন্তর্জাতিক

নেতানিয়াহুর কাছে ইরানের সঙ্গে চুক্তি মেনে নেওয়া ছাড়া বিকল্প নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের সঙ্গে যে চুক্তিই করা হোক না কেন তা মেনে নিতে হবে।

মিনিট পড়া