দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)রাশিয়ার নতুন জেট ড্রোন কিয়েভে বিধ্বংস মচিয়েছেEU-তে শিশুদের সোশাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাবে বিতর্কআগ্নেয়গিরির অভিযানে নিখোঁজ ইন্দোনেশীয় সাংবাদিকদের খোঁজ চলছেআমেরিকা-ইরান উত্তেজনা: জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র আঘাতযুক্তরাজ্যের বিমানবন্দরগুলোতে টেকনিক্যাল গ্লিচের কারণে আরও বেশি বিমান বাতিলট্রাম্পের নতুন বাণিজ্য নীতি: কানাডিয়ান অ্যালকোহলের উপর নিষেধাজ্ঞাইসিবি মিটিং শুরু: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর সম্ভাবনাএআরসিসিআই ও এডিবি প্রতিনিধিদলের বৈঠক: রংপুরে বেসরকারি খাতের বিনিয়োগ নিয়ে আলোচনাচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নজরুল সেমিনার: কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপনজার্মানি ইউক্রেনে পাঠালো জরুরি বিমান-প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রচীনের রাষ্ট্রপতি শি জিনপিং ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বললেন 'সাধারণ ভিত্তি' খুঁজতেমার্কো রুবিওর লাতিন আমেরিকা সফর: মার্কিন প্রভাব শক্ত করার উদ্যোগদুই বছরে ৪৬.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার ভান্ডারপ্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর জন্য অনুরোধ করলেনইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কেনার অনুমোদন দিল

সিপিডির মতে, নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা অনেক বেশি

সিপিডি বলেছে, বর্তমান করকাঠামোতে নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা বেশি পড়ছে।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা বেশি: সিপিডি

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলেছে, বর্তমান করকাঠামোতে সমাজের নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা অনেক বেশি পড়ছে। সেই বিবেচনায় প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়ের সীমা আরও বাড়ানো প্রয়োজন ছিল।

সিপিডি জানিয়েছে, উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে করমুক্ত আয়ের যে সীমা নির্ধারণ করা হয়েছে, তা নিম্ন আয়ের মানুষদের স্বস্তি দেওয়ার জন্য যথেষ্ট নয়।

আজ শুক্রবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট–পরবর্তী পর্যালোচনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। এ সময় সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ফাহমিদা খাতুন জানান, প্রস্তাবিত বাজেটে আগামী পাঁচ বছরের জন্য করকাঠামোর একটি প্রক্ষেপণ বা পথরেখা দেওয়া হয়েছে। যেমন ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে করমুক্ত আয়ের সীমা একরকম থাকলেও ২০২৮-২৯ ও ২০২৯-৩০ অর্থবছরে তা হবে ৪ লাখ টাকা। এর পরবর্তী বছর, অর্থাৎ ২০৩০-৩১ অর্থবছরে এই সীমা বাড়িয়ে সাড়ে ৪ লাখ টাকা করার পরিকল্পনা রয়েছে।

ফাহমিদা খাতুন বলেন, করের ক্ষেত্রে এমন দীর্ঘমেয়াদি পূর্বানুমানযোগ্যতা থাকা একটি ইতিবাচক দিক। এর ফলে করদাতারা আগে থেকেই জানতে পারেন যে কত আয় করলে কত টাকা কর দিতে হবে, যা তাঁদের ভবিষ্যৎ খরচ ও আর্থিক পরিকল্পনায় সাহায্য করে।

তবে বর্তমান উচ্চ মূল্যস্ফীতির বাস্তবতায় করমুক্ত আয়ের সীমা সাড়ে ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে মাত্র ৩ লাখ ৭৫ হাজার টাকা করা কতটুকু যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন তোলেন ফাহমিদা খাতুন। তিনি বলেন, ‘বর্তমান বাজারদরের ঊর্ধ্বগতির সঙ্গে এই সামান্য বৃদ্ধি সামঞ্জস্যপূর্ণ নয়।’

ফাহমিদা খাতুন আরও বলেন, ‘কর প্রস্তাবনায় সামগ্রিকভাবে অনেক ধরনের ভালো ভালো পদক্ষেপের কথা বলা হয়েছে। করপোরেট করের ক্ষেত্রে অপরিবর্তিত রাখা হয়েছে আগামী পাঁচ বছরের জন্য। এখানেও একধরনের পূর্বানুমান দেওয়া হচ্ছে।’

বরাবরের মতোই অপ্রদর্শিত অর্থ বা কালোটাকা আবাসন খাতে (জমি, ভবন, অ্যাপার্টমেন্ট) বিনিয়োগের মাধ্যমে বৈধ করার সুযোগ বহাল রাখার সমালোচনা করেছে সিপিডি। সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ‘কালোটাকা সাদা করার এই সুযোগ করের ন্যায্যতা নষ্ট করে।’

কালোটাকা সাদা করা প্রসঙ্গে সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ‘অর্থনৈতিকভাবে এটা যুক্তিসংগত নয়, এটা নৈতিকভাবেও কাম্য নয়। কারণ, যাঁরা সঠিকভাবে দিচ্ছেন, তাঁদের জন্য এটা একটা অনুৎসাহ সৃষ্টি করে।’

এদিকে প্রস্তাবিত ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে সরকার যে সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্যমাত্রা ও প্রাক্কলন নির্ধারণ করেছে, তার মূল ভিত্তি নিয়েই বড় ধরনের প্রশ্ন তুলেছেন সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, সব ক্ষেত্রে প্রবৃদ্ধির হিসাব যে ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে, সেই ভিত্তিটাই আসলে ঠিক নেই।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘সরকার ২০২৫-২৬ অর্থবছরের ওপরে ভিত্তি করে একটা প্রাক্কলন করেছে। সেটা সম্পদ আহরণ, বিনিয়োগ বৃদ্ধি, বেসরকারি খাতে ঋণ, রপ্তানি, আমদানি, জিডিপির প্রবৃদ্ধি—সবকিছুর জন্য গত অর্থবছরের আলোকে যে ভিত্তিটা করা হয়েছে, আমাদের বিবেচনায় সে ভিত্তিটাই কিন্তু ঠিক না।’

মোস্তাফিজুর রহমান বলেন, ‘দেশের সামষ্টিক অর্থনীতির বর্তমান বাস্তবতাকে আড়াল করে বা অতিমূল্যায়ন করে এই ভিত্তি বছরটি নির্ধারণ করা হয়েছে। এর ফলে সম্পদ আহরণ, বেসরকারি খাতের ঋণপ্রবাহ, আমদানি-রপ্তানি কিংবা সার্বিক জিডিপি প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তা শুরুতেই একধরনের কাঠামোগত দুর্বলতার মুখে পড়েছে।’

মোস্তাফিজুর রহমান বলেন, ‘এই দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে বাজেটের সামষ্টিক লক্ষ্যমাত্রাগুলো অর্জন করা বড় ধরনের চ্যালেঞ্জ হবে। বাস্তবসম্মত ভিত্তির ওপরে দাঁড়িয়ে প্রাক্কলনগুলো করা হলে বাজেটের সামষ্টিক অর্থনৈতিক শৃঙ্খলা ও এর বাস্তবায়নযোগ্যতা অনেক বেশি সুদৃঢ় হতো।’

সাধারণ জিজ্ঞাসা

সিপিডি কী বলেছে?
সিপিডি বলেছে, বর্তমান করকাঠামোতে নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা অনেক বেশি পড়ছে।
করমুক্ত আয়ের সীমা কত?
২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে করমুক্ত আয়ের সীমা একরকম থাকলেও ২০২৮-২৯ ও ২০২৯-৩০ অর্থবছরে তা হবে ৪ লাখ টাকা।

বিষয়

মন্তব্য

আরও: অর্থনীতি

সব দেখুন →
Yen extends gains as traders eye rate hike, tech rallies again | Business
অর্থনীতি

ইয়েনের অগ্রগতি অব্যাহত, বিনিয়োগকারীরা ব্যাংক অব জাপানের হার বৃদ্ধির আশঙ্কায়

টিটুমিরের আহ্বান: উৎপাদন-ভিত্তিক বিনিয়োগে নিযুক্তি সৃষ্টি
অর্থনীতি

টিটুমিরের আহ্বান: উৎপাদন-ভিত্তিক বিনিয়োগে নিযুক্তি সৃষ্টি

Govt successfully services foreign debt amid legacy loan strains | News
অর্থনীতি

পূর্ববর্তী সরকারের ঋণ সত্ত্বেও বর্তমান সরকার বিদেশী ঋণ পরিশোধে সফল

মার্কিন যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় মূল্য নতুন রেকর্ডে, গ্যালন প্রতি $৫.৯০
অর্থনীতি

মার্কিন যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় মূল্য নতুন রেকর্ডে, গ্যালন প্রতি $৫.৯০

BB lists 131 eligible collateral valuation firms for banks | Business
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক ১৩১টি ভ্যালুয়েশন সংস্থাকে তালিকাভুক্ত করলো

যুক্তরাজ্যের অর্থমন্ত্রী জন হিলি নতুন অর্থনৈতিক পরিকল্পনা উন্মোচন করবেন
অর্থনীতি

যুক্তরাজ্যের অর্থমন্ত্রী জন হিলি নতুন অর্থনৈতিক পরিকল্পনা উন্মোচন করবেন

ECB set to hike interest rates as Iran war flares anew | Business
অর্থনীতি

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বৃদ্ধি: ইরান যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক পরিস্থিতি

Farmers to get all-out govt support for agro activities: Finance Minister | JS Session
অর্থনীতি

অর্থমন্ত্রী বললেন, কৃষকদের জন্য সমর্থন চালু রাখবে সরকার

শ্রমিকদের গৌরব, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিতে জোর দিলেন মাহদী আমিন
অর্থনীতি

শ্রমিকদের গৌরব, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিতে জোর দিলেন মাহদী আমিন

Nearly 50pc industrial plots ready at Jashore EPZ | Special Stories
অর্থনীতি

জশোর ইপিজেতে ৫০ শতাংশ শিল্পপ্লট প্রস্তুত, বিনিয়োগকারীদের জন্য আবণ্টনের জন্য প্রস্তুত

US stocks fall as strong jobs data lifts rate hike odds | Business
অর্থনীতি

মজবুত চাকরির তথ্যের পর মার্কিন স্টক বাজারে নাটকীয় কম্পন

সর্বশেষ সংবাদ

RMCCI holds meeting with ADB delegation on private sector investment  | District
বাণিজ্য

এআরসিসিআই ও এডিবি প্রতিনিধিদলের বৈঠক: রংপুরে বেসরকারি খাতের বিনিয়োগ নিয়ে আলোচনা

CU to host 'Nazrul Seminar' on Sept 10 | News
শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নজরুল সেমিনার: কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন

Germany sending 'urgently needed' air-defence missiles to Ukraine | International
আন্তর্জাতিক

জার্মানি ইউক্রেনে পাঠালো জরুরি বিমান-প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র

China's Xi calls on British PM to 'seek common ground' | International
আন্তর্জাতিক

চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বললেন 'সাধারণ ভিত্তি' খুঁজতে

Rubio embarks on Latin America tour to cement US influence | International
আন্তর্জাতিক

মার্কো রুবিওর লাতিন আমেরিকা সফর: মার্কিন প্রভাব শক্ত করার উদ্যোগ

PM urges students to raise awareness on dengue prevention | At a Glance
স্বাস্থ্য

প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর জন্য অনুরোধ করলেন

ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কেনার অনুমোদন দিল
আন্তর্জাতিক

ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কেনার অনুমোদন দিল

Extra 1,174 tonnes of slag detected at Mongla Port | Business
বাণিজ্য

মংলা বন্দরে ১,১৭৪ টন অতিরিক্ত স্ল্যাগ আবিষ্কার: শুল্ক অফিসারদের উদ্যোগ

Iran attack kills paramilitary commander: media | International
আন্তর্জাতিক

ইরানের সীমান্তবর্তী প্রদেশে আতঙ্কবাদী হামলায় বাসিজ বাহিনীর কমান্ডার নিহত

Journalists missing in Indonesia after volcano mission | International
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরির অভিযানে নিখোঁজ পাঁচ সাংবাদিক

Tannery solid waste should be turned into resource thru compliance: experts | Business
বাণিজ্য

চর্মশিল্পের কঠিন বর্জ্য মূল্যবান সম্পদে রূপান্তরের আহ্বান: বিশেষজ্ঞরা

Hungary expels 10 Russian mission staff for 'unacceptable activities' | International
আন্তর্জাতিক

হাঙ্গেরি রাশিয়ার ১০ কূটনীতিককে বহিষ্কার করলো অগ্রহণযোগ্য কার্যকলাপের জন্য

বিশ্বব্যাংকের সুপারিশে বাংলাদেশে ধাপে ধাপে ট্যারিফ সংস্কারের পরিকল্পনা
বাণিজ্য

বিশ্বব্যাংকের সুপারিশে বাংলাদেশে ধাপে ধাপে ট্যারিফ সংস্কারের পরিকল্পনা

Saudi vows response as Houthis hit oil sites in worst attack in years | International
আন্তর্জাতিক

হুতি হামলায় সৌদি তেল কেন্দ্রে আগুন, সৌদি প্রতিশোধের হুমকি

National football team's new official jersey unveiled | Sports
খেলা

ঢাকায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন জার্সি উন্মোচন