দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিতঢাকায় অপরাধ দমন বাহিনীর অভিযান, টেজগাঁও ও মিরপুরে ৯৯ জন আটকখুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তর চার ঐতিহাসিক স্মৃতিস্থল সংরক্ষণে কাজ শুরু করবেপ্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বৈঠকে বললেন: বাংলাদেশ হোক ত্রিলিয়ন ডলার অর্থনীতিচট্টগ্রাম জেনারেল হাসপাতাল আধুনিকীকরণের জন্য সরকারের উদ্যোগএশিয়ান গেমসের জন্য বাংলাদেশ হকি দলের প্রস্তুতি চলছে মৌলানা ভাষণী স্টেডিয়ামেবনশখালীর বন্যার ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন বাড়ি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রীজেএফএ ইউ-১৪ মহিলা যুব উন্নয়ন প্রক্রিয়ার চূড়ান্ত রাউন্ড আগামীকাল টাঙ্গাইলেনারাইলে বিদ্যুতের চাপে মারা গেলেন ৩০ বছর বয়সী গৃহিণীরাজশাহীতে সমাপ্ত হলো ৫ দিনের উদ্যোক্তা মেলাশেখ হাসিনাকে দেশে ফিরে আসতে হবে এবং মুখোমুখি হতে হবে বিচার: হেলালবাংলাদেশ স্কেটিং দল চীনে এশিয়ান কাপ স্কেট ট্র্যাক সিরিজে মেডেলের জন্য রওয়ানারংপুর সিটি কর্পোরেশন ও রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে মৌ স্বাক্ষরবাংলাদেশ ফুটসল লীগ: সেনাবাহিনী স্পোর্টস ক্লাবের অসাধারণ জয়তেকনাফে ৫৫ হাজার মূল্যের যাবা সহ দুই ব্যক্তি গ্রেফতার

মার্কিন শুল্ক চুক্তি পুনর্বিবেচনার আহ্বান মোস্তাফিজুর রহমানের

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান মার্কিন শুল্ক চুক্তি পুনরায় পর্যালোচনার দাবি জানিয়েছেন।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি আবার পর্যালোচনা করা দরকার: মোস্তাফিজুর রহমান

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তি (শুল্কসংক্রান্ত চুক্তি) আবার পর্যালোচনা করা দরকার। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করলে জোরপূর্বক শ্রম সমস্যার সমাধান হবে না। তাতে আরও বেশি জোরপূর্বক শ্রম বা ‘ফোর্সড লেবার’ বাড়তে পারে।

আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ‘২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ অর্থনীতি: উত্তরণকালীন সময়ে বহুমাত্রিক চ্যালেঞ্জ’ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মোস্তাফিজুর রহমান।

গত মঙ্গলবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় বা ইউএসটিআর জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপে ব্যর্থতার অভিযোগ তুলে বাংলাদেশসহ ৬০টি দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দেয়। এসব দেশের পণ্যে আরও ১০ থেকে সাড়ে ১২ শতাংশ শুল্ক আরোপ করতে চায় যুক্তরাষ্ট্র।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘অনেক সময় যুক্তরাষ্ট্র তাদের লেন্স দিয়ে দেখার কারণে আমাদের দেশের বাস্তবতাকে হয়তো ঠিকভাবে নেয় না। আমাদের ইটভাটা ও অন্যান্য জায়গায় শিশুশ্রম আছে। বাস্তবতা হলো অনেক সময় পরিবারের প্রয়োজনে শিশুরা কাজে যায়।’ আবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে দেশে ৩২ লাখ পথশিশু আছে। এখন শিশুশ্রম কমাতে সহায়তা তহবিল না দিয়ে উল্টো রপ্তানির ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করলে এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৈরি হয়।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক বসিয়েছিল ৬০টি দেশের ওপর। মাত্র ৯টি দেশ তাদের সঙ্গে চুক্তি করেছে। মার্কিন বাজারে বাংলাদেশের গড় শুল্ক ১৫ শতাংশ। তার ওপর অতিরিক্ত ১৯ শতাংশসহ মোট ৩৪ শতাংশ শুল্ক বসবে। এ নিয়ে আমরা চুক্তি করেছি। এর সঙ্গে ১০ শতাংশ নতুন শুল্ক যোগ হলে মোট শুল্ক দাঁড়াবে ৪৪ শতাংশ।’ অন্যদিকে যারা চুক্তি করেনি, তাদের কিন্তু ১৯ শতাংশ নেই। তাহলে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা কোথায় দাঁড়াবে, সেটি বিবেচনায় নিতে হবে।

উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন শুল্ক চুক্তিটি পর্যালোচনা করা প্রয়োজন বলে জানান মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, এই চুক্তি অবশ্যই এখন আবার আলোচনা করা দরকার। ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করে এটার সমাধান হবে না। তাতে আরও বেশি ফোর্সড লেবার বাড়তে পারে।

সাধারণ জিজ্ঞাসা

মার্কিন শুল্ক চুক্তি কেন পর্যালোচনা করা দরকার?
মোস্তাফিজুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্র নতুন করে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করলে জোরপূর্বক শ্রম সমস্যার সমাধান হবে না। তাতে আরও বেশি জোরপূর্বক শ্রম বা ‘ফোর্সড লেবার’ বাড়তে পারে।
মার্কিন বাজারে বাংলাদেশের গড় শুল্ক কত?
মোস্তাফিজুর রহমান বলেছেন, মার্কিন বাজারে বাংলাদেশের গড় শুল্ক ১৫ শতাংশ।

বিষয়

মন্তব্য

আরও: বাণিজ্য

সব দেখুন →
Trade, skill development, research cooperation with Australia stressed | News
বাণিজ্য

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা জোরদারের উদ্যোগ

Swiss Re profits jump as hurricane peak looms | Business
বাণিজ্য

স্বিস রির লাভ বাড়ছে, হারিকেনের শূন্য নিকটে তাতপর্য হ্রাস

Commerzbank profit surges as UniCredit circles | Business
বাণিজ্য

কমার্জব্যাঙ্কের দ্বিতীয় ত্রৈমাসিক লাভ দ্বিগুণ বৃদ্ধি, ইউনিক্রেডিট অধিগ্রহণের জন্য আগ্রহী

Cathay Pacific says profit soars 71% in first half | Business
বাণিজ্য

হংকংয়ের ক্যাথে প্যাসিফিকের লাভ ৭১% বৃদ্ধি, মধ্যপ্রাচ্য এড়িয়ে চলা চাহিদা বৃদ্ধির কারণ

Taiwan probes 17 China-funded firms over high-tech talent poaching | Business
বাণিজ্য

তাইওয়ানের তদন্তকারীরা চীন-অর্থায়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে

Indonesia's economic growth slows in second quarter | Business
বাণিজ্য

ইন্দোনেশিয়ার অর্থনৈতিক বৃদ্ধি দ্বিতীয় ত্রৈমাসিকে ধীর হয়েছে

সর্বশেষ সংবাদ

PM to hand over new houses to 100 flood-affected families in Banshkhali  | Special Stories
বাংলাদেশ

বনশখালীর বন্যার ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন বাড়ি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

Final round of JFA U-14 Women’s Youth Development Program begins tomorrow | Sports
খেলা

জেএফএ ইউ-১৪ মহিলা যুব উন্নয়ন প্রক্রিয়ার চূড়ান্ত রাউন্ড আগামীকাল টাঙ্গাইলে

Bangladesh skating team due to leave for China tonight | Sports
খেলা

বাংলাদেশ স্কেটিং দল চীনে এশিয়ান কাপ স্কেট ট্র্যাক সিরিজে মেডেলের জন্য রওয়ানা

RpCC -RCMCH sign MoU on primary healthcare | District
স্বাস্থ্য

রংপুর সিটি কর্পোরেশন ও রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে মৌ স্বাক্ষর

Giving Sheikh Hasina a platform to speak is an insult to Bangladesh’s sovereignty: Rizvi | News
রাজনীতি

শেখ হাসিনার বক্তৃতা বাংলাদেশের সার্বভৌমত্ব অবমাননা: রিজভি

ZRF holds divisional organisational meeting in Khulna | District
শিক্ষা

খুলনায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভাগীয় সভা: সামাজিক কল্যাণ ও শিক্ষা উন্নয়নে গুরুত্ব

Family card programme to be launched officially on Aug 16: Dr Zahid | News Flash
বাংলাদেশ

১৬ আগস্ট থেকে কিশোরগঞ্জে চালু হবে পরিবার কার্ড প্রকল্প: ডঃ জাহিদ