# Saraswati: The Goddess of Education and Knowledge in Hindu Tradition

*সনাতন ধর্মাবলম্বীরা মা সরস্বতীকে শিক্ষা, জ্ঞান ও ললিতকলার দেবী হিসেবে পূজা করেন।*

June 13, 2026 · Religion

## At a glance

- মা সরস্বতী হলেন শিক্ষা, জ্ঞান ও ললিতকলার দেবী।
- শুক্লা পঞ্চমীতে সরস্বতীপূজা হয়, যা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত।
- সরস্বতী দেবীর রূপান্তর হয়েছে পৃথিবীতে নদীরূপে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মা সরস্বতী হলেন শিক্ষা, জ্ঞান ও ললিতকলার দেবী। তাঁর আশীর্বাদ ও মানুষের নিষ্ঠা জ্ঞানের চরম শিখরে পৌঁছে দিতে পারে। শুক্লা পঞ্চমীর মাহেন্দ্রক্ষণে সরস্বতীপূজা হয়, যা বসন্ত পঞ্চমী, শ্রীপঞ্চমী, সরস্বতী পঞ্চমী, ঋষি পঞ্চমী নামেও পরিচিত।

ঋগ্বেদ অনুসারে, ব্রহ্মা তাঁর নিজের সৃষ্টিতে সন্তুষ্ট ছিলেন না। চারদিকে নিস্তব্ধতা। তারপর তিনি তাঁর কমণ্ডলু থেকে জল ছিটিয়ে দিলেন, যার ফলে এক চতুর্ভুজা নারী তাঁর হাতে বীণা নিয়ে হাজির হলেন। ব্রহ্মার আদেশে দেবী বীণায় সুমধুর সুর তোলেন, যা বিশ্বকে শব্দ ও বাণীতে অভিভূত করে। এরপর ব্রহ্মা দেবীর নাম রাখেন ‘সরস্বতী’।

সরস্বতী দেবীর রূপান্তর হয়েছে পৃথিবীতে নদীরূপে এবং সরস্বতীই অগ্নি-ইন্দ্র-মরুৎ অশ্বীদ্বয়ের সংস্পর্শে শত্রুঘাতিনী, ধনদাত্রী এবং বৃহস্পতি-ব্রহ্মাণস্পতির বিদ্যাবত্তার সংযোগে নদী সরস্বতীর সঙ্গে অভিন্নরূপে সরস্বতী তীরে উচ্চারিত বৈদিক মন্ত্রে সংশ্লিষ্ট হয়ে পুরাণে বিদ্যা ও জ্ঞান ভিন্ন অপর জ্ঞানগুলো অন্যত্র স্থাপন করে হলেন বিদ্যাধিষ্ঠাত্রী।

বৃহস্পতি হচ্ছেন জ্ঞানের দেবতা, তিনি বাক্পতিও। ইন্দ্রও বাক্পতি। বৃহস্পতিপত্নী সরস্বতীও জ্ঞানের দেবী। সব জ্ঞানের ভান্ডার তো ব্রহ্মা-বিষ্ণু আর মহেশ্বরের। তাঁদেরই শক্তিতে সরস্বতী জ্ঞানের দেবী। সরস্বতী নদীর তীরে যজ্ঞের আগুন জ্বেলে সেখানেই ঋষিরা লাভ করেছিলেন বেদ, ঋগ্‌মন্ত্র। সুতরাং সরস্বতী জ্ঞানের দেবী হিসেবেই পরিচিত হয়েছিলেন ধরাতে।

---
Source: https://pulsetoday.com.bd/en/religion/jnanadayini-saraswati
