# Charak Gajan: The Traditional Rural Festival of Bengal

*চড়ক গাজন, বাংলার একটি গ্রামীণ উৎসব যা শিবের উপাসনায় অনন্য রীতি নিয়ে আসে।*

June 13, 2026 · Religion

## At a glance

- চড়ক গাজন বাংলার একটি গ্রামীণ উৎসব।
- চৈত্র মাসে এই উৎসব পালিত হয়।
- শিবের উপাসনায় অনন্য রীতি নিয়ে আসে।

চড়ক গাজন, বাংলার একটি গ্রামীণ উৎসব যা শিবের উপাসনায় অনন্য রীতি নিয়ে আসে। বাংলা বর্ষপঞ্চির শেষ মাস চৈত্রে এই উৎসব পালিত হয়। চড়ক গাজন উৎসবটি গ্রামবাংলার ধর্মভীরু সনাতনীদের নিজস্ব উৎসব হিসেবে পরিচিত।

গাজন শব্দটি সম্পর্কে বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকায় ১৩১৮ সনে হরিদাস পালিত লিখেছিলেন, 'জনগণের চিৎকার, বিপুল বাদ্যোদমে গর্জন, তাই বোধহয় উৎসব কালক্রমে গাজন নামে অভিহিত হইয়া থাকিবে।'

চড়ক গাছে পিঠফোঁড়ানো ভক্তরা যে দণ্ডের ওপর ঘুরতে থাকেন, তাকে বলা হয় 'গজারি'। চড়ক শব্দটি এসেছে চক্র থেকে। অর্থাৎ চক্রাকারে ঘোরার রীতি থেকে বলা হয় 'চড়ক'।

চড়ক ও গাজনকে কেন্দ্র করে শিবের উপাসকেরা নানা রকমের লোকাচার পালনে শামিল হন এই দিন। যেমন পিঠফোঁড়, বাণফোঁড়, চাটুফোঁড়, বঁটিঝাঁপ, কাঁটাঝাঁপ, নীলব্রত, আগুনে হাঁটা, সংনাচ প্রভৃতি।

এই দিন নারীরা তাঁদের সন্তানের মঙ্গল কামনা করে নীলব্রত পালন করেন, যেহেতু নীলকণ্ঠ মহাদেবের আরেক নাম। কোথাও কোথাও শিবের অপর নাম 'গম্ভীর' থেকে গম্ভীরা গানের মাধ্যমে শিবের সংকীর্তন করেন ভক্তরা।

---
Source: https://pulsetoday.com.bd/en/religion/chadak-gajan-rural-festival-of-bangladesh
