# জাতিসংঘ মহাসচিবের ইফতার মাহফিলে পদপিষ্ট হয়ে রোহিঙ্গা বৃদ্ধের মৃত্যু

*জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের অংশগ্রহণে ইফতার মাহফিলে পদপিষ্ট হয়ে এক রোহিঙ্গা বৃদ্ধ নিহত হয়েছেন।*

২৪ জুন, ২০২৬ · আন্তর্জাতিক

## এক নজরে

- জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের ইফতার মাহফিলে এক রোহিঙ্গা বৃদ্ধ নিহত
- ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেলিপ্যাড এলাকায় ঘটনা
- পাহাড়ের ঢাল থেকে পড়ে পদপিষ্ট হয়ে আহত হন তিনজন

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের অংশগ্রহণে আয়োজিত ইফতার মাহফিলে পদপিষ্ট হয়ে এক রোহিঙ্গা বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

## ঘটনার বিবরণ

ওসি জানান, ইফতার মাহফিলে যোগ দিতে গিয়ে করে পাহাড়ের ঢাল থেকে পড়ে পদপিষ্ট হয়ে তিনজন আহত হন। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক নেয়ামতুল্লাহকে মৃত ঘোষণা করেন। অবস্থা গুরুতর হওয়ায় আসমত উল্লাহকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

## মৃত ও আহতদের পরিচয়

নেয়ামত উল্লাহ ৪ নম্বর ক্যাম্পের মৃত সবি মিয়ার ছেলে। আহতরা ওই ক্যাম্পের আসাদ উল্লাহর ছেলে আসমত উল্লাহ ও বসির আহমেদের ছেলে কলিম উল্লাহ।

## সূত্র

- VOA Bangla

---
Source: https://pulsetoday.com.bd/bn/world/un-secretary-general-iftar-rohingya-death
