# সুদানের গৃহযুদ্ধে শিশুদের উপর নৃশংস আক্রমণ: ইউনিসেফ ও এমএসএফ

*সুদানের গৃহযুদ্ধে শিশুরা নৃশংসতার শিকার হচ্ছে বলে ইউনিসেফ ও এমএসএফ অভিযোগ করেছে।*

২৪ জুন, ২০২৬ · আন্তর্জাতিক

## এক নজরে

- সুদানের গৃহযুদ্ধে ১ লক্ষ ৬০ হাজার শিশু দূর্ভোগের শিকার হয়েছে
- পাঁচ বছরের কম বয়সী শিশুরা বিশেষ ঝুঁকির মুখে
- গত বছর ২২১টি ধর্ষণের ঘটনা ঘটেছে, দুই-তৃতীয়াংশ মেয়ে

সুদানের গৃহযুদ্ধে শিশুরা নৃশংসতার শিকার হচ্ছে বলে ইউনিসেফ ও এমএসএফ অভিযোগ করেছে। ইউনিসেফ জানিয়েছে, সুদানের গৃহযুদ্ধের মুখে ১ লক্ষ ৬০ হাজার শিশু দূর্ভোগের শিকার হয়েছে। অনেকেই প্রতিদিন সহিংসতা, অনাহার, ব্যাধি এবং যৌন নিপীড়নের শিকার হয়েছে।

## ইউনিসেফের অভিযোগ

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বলেন, 'তাদের ঠিক দরজার সামনেই, তাদের বাড়ির আশেপাশে, তাদের স্কুল ও হাসপাতালে এবং সুদানের বহু শহর, নগর ও গ্রামে যুদ্ধ চলছে।' তিনি বলেন বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশুরা ঝুঁকির মুখে রয়েছে। ১৩ লক্ষেরও বেশি শিশু দেশের পাঁচটি সর্বাধিক দূর্ভিক্ষ-পীড়িত এলাকায় বাস করছে এবং স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ায় আরও তিন লক্ষ শিশু কলেরা, ম্যালেরিয়া ও ডেঙ্গুর মতো রোগের ঝুঁকিতে রয়েছে। অন্তত ১ কোটি ৬৫ লক্ষ তরুণ-তরুণী এখন শিক্ষা গ্রহণ করতে পারছে না।

## যৌন নিপীড়নের অভিযোগ

রাসেল বলেন গত বছর সুদানের ১৮টি রাজ্যের মধ্যে ৯ টিতে ২২১টি ধর্ষণের ঘটনা ঘটেছে। তিনি বলেন এদের দুই-তৃতীয়াংশই মেয়ে। তিনি বলেন, 'যে সব ঘটনার রেকর্ড রয়েছে তার মধ্যে ১৬টি শিশুদের বয়স ছিল পাঁচ বছরের কম। চারজনের বয়স ছিল এক বছরেরও কম।'

## এমএসএফ-এর অভিযোগ

ডক্টার্স উইদাউট বর্ডার্স (এমএসএফ) 'এর প্রধান নিরাপত্তা পরিষদকে বলেন যে তাদের লোক সুদানে যৌন সহিংসতার প্রমাণ পেয়েছে, গত বছর তারা প্রাণে রক্ষা পেয়েছে এমন ৩৮৫ জনের চিকিৎসা করিয়েছে। এমএসএফ'এর মহাসচিব ক্রিস্টফার লকইয়ার বলেন, 'পাঁচ বছরের কম শিশুসহ, এক বিশাল সংখ্যক শিশুদের প্রায়শই সশস্ত্র পুরুষরা ধর্ষন করেছে। প্রায় অর্ধেকজনকে মাঠে কাজ করার সময় আক্রমণ করা হয়। নারী ও মেয়েরা যে অরক্ষিত তাই-ই শুধু নয়, তাদেরকে নৃশংস ভাবে নিশানা করা হচ্ছে।'

## সংঘাতের পরিস্থিতি

২০২৩ সালের এপ্রিল মাসে খারতুমে দু জন প্রতিদ্বন্দ্বি জেনারেলের মধ্যে যে ক্ষমতার লড়াই শুরু হয় তার শিকার হচ্ছে শিশুরা। আর তখন থেকে এই সংঘাত দারফুর অঞ্চলসহ দেশটির অধিকাংশ স্থানে ছড়িয়ে পড়েছে। আধা-সামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস সুদানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে এবং জাতিসংঘ বলছে উভয় পক্ষই মারাত্মক ভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে।

## সহায়তার আহ্বান

ইউনিসেফের পরিচালক বলেন এ বছর এই সংস্থার প্রয়োজন কোটি কোটি ডলার যাতে সুদানের ৮৭ লক্ষ শিশুকে খাদ্য, পানি ও পয়ঃব্যবস্থা, সুরক্ষা, স্বাস্থ্য ও শিক্ষাসহ গুরুত্বপূর্ণ সহায়তা প্রদানের জন্য এই অর্থের প্রয়োজন। তিনি এবং লকইয়ার উভয়ই পরিষদের প্রতি এই আহ্বান জানান যে তারা যেন যুদ্ধরত পক্ষগুলিকে ত্রাণ বিতরণের ক্ষেত্রে সব প্রতিবন্ধকতা দূর করে।

## সূত্র

- VOA Bangla

---
Source: https://pulsetoday.com.bd/bn/world/sudan-civil-war-children-suffering
