# মণিপুরে জঙ্গি হামলায় তিনজন নিহত, সহিংসতা দমনে কোবরা কমান্ডো মোতায়েন

*মণিপুরের কাংপোকপি জেলায় জঙ্গি হামলায় তিনজন নিহত হয়েছেন।*

১৩ জুন, ২০২৬ · আন্তর্জাতিক

## এক নজরে

- মণিপুরের কাংপোকপি জেলায় জঙ্গি হামলায় তিনজন নিহত।
- সাতটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
- সহিংসতা দমনে কোবরা কমান্ডো পাঠানো হচ্ছে।

মণিপুরের কাংপোকপি জেলার লোইবল খুল্লেন গ্রামে শুক্রবার ভোরে জঙ্গি হামলায় তিনজন নিহত হয়েছেন। ওই ঘটনায় সাতটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। রাজ্যের কুকি-জো উপজাতিদের শীর্ষ সংগঠন কুকি ইনপি মণিপুর (কিম) এই তথ্য জানিয়েছে।

কয়েক দিন ধরে চলা সহিংসতা এবং তিনজনের মৃত্যুর জেরে ছত্তিশগড়ের বস্তারকে মাওবাদীমুক্ত করার অভিযানে অংশ নেওয়া ভারতের কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের বিশেষভাবে প্রশিক্ষিত বাহিনী ‘কোবরা কমান্ডো’র দুটি ইউনিট মণিপুরে পাঠানো হচ্ছে।

মণিপুর রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী গোবিন্দাস কোনথৌজাম শুক্রবার বলেছেন, আগামী দু-তিন দিনের মধ্যে নিরাপত্তার প্রশ্নে নানা ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘পাহাড় থেকে উপত্যকা, সব এলাকায়’ চরমপন্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ দিয়েছেন।

---
Source: https://pulsetoday.com.bd/bn/world/manipur-militant-attack-three-killed-cobra-commandos-deployed
