# জাপানে ৭.১-মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি

*জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৭.১-মাত্রার ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে।*

২৮ জুলাই, ২০২৬ · আন্তর্জাতিক

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৭.১-মাত্রার ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের কারণে হাজার হাজার পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

কিউশু দ্বীপে ৪:২৭ টায় (০৭২৭ জিএমটি) সংঘটিত ভূমিকম্প জাপানের নিজস্ব শিন্দো স্কেলে সর্বোচ্চ সপ্তম মাত্রার কম্পন রেকর্ড করেছে।

জাপান মিটিওরোলজিক্যাল এজেন্সি বলেছে, সুনামির উচ্চতা এক মিটার (তিন ফুট) পর্যন্ত হতে পারে।

এনএইচকে বলেছে, এই পর্যায়ের তরঙ্গ ইতিমধ্যে রেকর্ড করা হয়ে থাকতে পারে।

পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কোনো অস্বাভাবিক ঘটনা নেই।

কুমামোতো অঞ্চলে প্রায় ৪৫ হাজার পরিবার ও প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

কিউশু ইলেক্ট্রিক পাওয়ার জানিয়েছে, অঞ্চলের তিনটি পারমাণবিক চুল্লি স্বাভাবিক অবস্থায় কাজ করছে।

ভূমিকম্পের প্রায় আধা ঘণ্টা পর এনএইচকে-এর এক কর্মী লাইভ সম্প্রচারে বলেছেন, কম্পন অব্যাহত রয়েছে।

জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম, যেখানে প্রতি বছর শত শত ভূমিকম্প হয়ে থাকে।

## সূত্র

- BSS

---
Source: https://pulsetoday.com.bd/bn/world/japan-tsunami-alert-after-7-1-magnitude-quake
