# পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনের পর দীঘার জগন্নাথ মন্দির থেকে বাদ হল ‘ধাম’ শব্দ

*পশ্চিমবঙ্গের রাজনৈতিক পটপরিবর্তনের পর দীঘার জগন্নাথ মন্দিরের নাম থেকে উঠে গেল ‘ধাম’ শব্দটি।*

১৩ জুন, ২০২৬ · আন্তর্জাতিক

## এক নজরে

- দীঘার জগন্নাথ মন্দিরের নাম থেকে বাদ হল ‘ধাম’ শব্দ
- নতুন নাম হবে শ্রীশ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নাম পরিবর্তনের ঘোষণা দিলেন

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পটপরিবর্তনের পর দীঘার জগন্নাথ মন্দিরের নাম থেকে উঠে গেল ‘ধাম’ শব্দটি। মঙ্গলবার বিকেলে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে জানিয়ে দেন আজ থেকে দীঘার জগন্নাথ মন্দিরের নাম থেকে ‘ধাম’ শব্দটি বাদ দেওয়া হলো। নাম হবে দীঘার জগন্নাথ মন্দির।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও বলেন, ওডিশার মুখ্যমন্ত্রী পুরীর সাংসদ সম্বিতকে পাঠিয়েছেন। তিনি জানিয়েছেন, সবাই চান পুজোপাঠ হোক। কিন্তু ধাম শব্দ সনাতন সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিতর্ক আগেই ছিল। ওড়িশার মুখ্যমন্ত্রীর প্রস্তাব গ্রহণ করে দীঘার ওই ক্যাম্পাস থেকে ধাম শব্দ সরিয়ে দিচ্ছেন।

নতুন নাম কী হবে, তা-ও জানান শুভেন্দু। তিনি বলেন, ‘পুরো কমপ্লেক্সের নাম হবে শ্রীশ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র।’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দীঘা জগন্নাথ মন্দিরের ট্রাস্টি ও প্রধান পুরোহিত রাধারমণ দাস।

---
Source: https://pulsetoday.com.bd/bn/world/digha-jagannath-temple-name-change
