# মেসির পাসপোর্ট তথ্য ফাঁস, আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ আগে ঘটনা

*আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের আগে খেলোয়াড়দের পাসপোর্ট তথ্য ফাঁস হয়ে গেছে।*

১৩ জুন, ২০২৬ · খেলা

## এক নজরে

- আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের আগে খেলোয়াড়দের পাসপোর্ট তথ্য ফাঁস হয়ে গেছে।
- লিওনেল মেসিসহ আর্জেন্টিনার সকল খেলোয়াড়ের পাসপোর্ট তথ্য ফাঁস হয়েছে।
- ৮৮ হাজার দর্শকের সামনে আর্জেন্টিনা ৩-০ গোলে জিতেছে।

আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের আগে আর্জেন্টিনা দলের প্রত্যেক খেলোয়াড়ের পাসপোর্টের তথ্য ফাঁস হয়ে গেছে—যার মধ্যে লিওনেল মেসিও রয়েছেন। গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অফিশিয়াল টিম শিটে তালিকাভুক্ত পাসপোর্ট নম্বরগুলো গণমাধ্যম ও জনসাধারণের কাছে পাঠানোর আগে ঝাপসা করে দেওয়ার কথা ছিল; কিন্তু আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে সেগুলো কোনো রকম সম্পাদনা ছাড়াই বিতরণ করা হয়।

৮৮ হাজার দর্শকে ঠাসা ম্যাচটা আর্জেন্টিনা জিতেছে ৩-০ গোলে। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে ফিরে মেসি দ্বিতীয়ার্ধে মাঠে নামার মাত্র দুই মিনিটের মধ্যে গোল করেন।

মেসির থ্রু থেকে বল পাওয়ার পর লাওতারো মার্তিনেজকে পেনাল্টি বক্সে ফেলে দেওয়া হলে ফাউলের বাঁশি বাজান রেফারি। ঠান্ডা মাথায় পেনাল্টি থেকে গোল করে মেসি গড়েন আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি বয়সে পেনাল্টিতে গোল দেওয়ার নতুন রেকর্ড। এর আগে ১৯৫৭ সাল থেকে এই রেকর্ড ধরে রেখেছিলেন আনহেল লাব্রুনা।

১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেসিদের বিশ্বকাপ অভিযান।

---
Source: https://pulsetoday.com.bd/bn/sports/messi-passport-leak
