# মেসির জোড়া গোলে নক আউটে আর্জেন্টিনা, অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হার

*লিওনেল মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে নক আউটে উঠল আর্জেন্টিনা।*

২৩ জুন, ২০২৬ · খেলা

## এক নজরে

- লিওনেল মেসির জোড়া গোলে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে।
- মেসি বিশ্বকাপে সর্বোচ্চ ১৭ গোলের নতুন রেকর্ড গড়েছেন।
- আর্জেন্টিনা এক ম্যাচ হাতে রেখে নক আউটে উঠেছে।

লিওনেল মেসির রেকর্ড গোলে অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে নক আউটে উঠল আর্জেন্টিনা। ম্যাচে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন এই সুপারস্টার।

## মেসির প্রথম গোল

সর্বকালের সেরা ফুটবলার হিসেবে সর্বত্র সমাদৃত মেসি ৩৮ মিনিটে তার ট্রের্ডমার্ক বাম পায়ের শটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। এই গোলের মাধ্যমে জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ১৭ গোলের নতুন রেকর্ড গড়েন।

## মেসির দ্বিতীয় গোল

ইনজুরি টাইমে বক্সের মধ্যে থেকে দারুন এক গোলে ব্যবধান দ্বিগুন করেছেন ৩৮ বছর বয়সী মেসি। চার ডিফেন্ডারের মধ্যে থেকে তিনি বল জালে জড়ান।

## ম্যাচের বিস্তারিত

ম্যাচের শুরুতে মেসি পেনাল্টির সুযোগ হাতছাড়া করেন। ডালাসে ৭০ হাজারেরও বেশী সমর্থকের উপস্থিতিতে মেসি শুরুতে যে ভুল করেছিলেন তা পুষিয়ে দিয়েছেন পরের দুই গোল করে। দুই দলের সামনেই সুযোগ ছিল এই ম্যাচে জয়ী হয়ে এক ম্যাচ হাতে রেখে পরের রাউন্ড নিশ্চিত করা। যা পুরোপুরি কাজে লাগিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

## অস্ট্রিয়ার পারফরম্যান্স

জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করা রাল্ফ রাংনিকের অস্ট্রিয়া এরপর পিছু হঠতে বাধ্য হয়। প্রথমার্ধে তারা একটি শটও টার্গেটে করতে পারেনি।

## আর্জেন্টিনার পারফরম্যান্স

দ্বিতীয়ার্ধে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা মোটেই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। উল্লেখ করার মত কোন সুযোগই আর্জেন্টিনা তৈরী করতে পারেনি। এই সুযোগ অস্ট্রিয়াও কাজে লাগাতে পারেনি। পুরো ম্যাচে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে তারা মাত্র একবার বিপদে ফেলেছিল।

## সূত্র

- BSS

---
Source: https://pulsetoday.com.bd/bn/sports/messi-goals-argentina-knockout
