# এমবাপ্পে: আর্জেন্টিনার বিরুদ্ধে কোনো প্রতিশোধের কথা নেই

*ফ্রান্সের স্টার খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে বলেছেন, আর্জেন্টিনার বিরুদ্ধে কোনো প্রতিশোধের কথা তার মাথায় নেই।*

১৩ জুন, ২০২৬ · খেলা

## এক নজরে

- এমবাপ্পে বললেন, আর্জেন্টিনার বিরুদ্ধে কোনো প্রতিশোধের কথা নেই
- বিশ্বকাপ জিতলেও টানা তিনবারের চ্যাম্পিয়ন হব না: এমবাপ্পে
- এমবাপ্পে বললেন, আমরা যদি বিশ্বকাপ জিতি, তাহলে ট্রফি নিয়ে উদ্‌যাপনের মিছিলে আমি সবার সামনে থাকব

ফ্রান্সের স্টার খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে বলেছেন, বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে কোনো প্রতিশোধের কথা তার মাথায় নেই।

ফরাসি টেলিভিশন নেটওয়ার্ক এম৬–কে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেছেন, ‘না, এটি প্রতিশোধের ব্যাপার নয়। আমরা বিশ্বকাপ জিতলেও টানা তিনবারের চ্যাম্পিয়ন হব না, অতীত বদলানো সম্ভব নয়। তারা আমাদের হারিয়েছিল, আর সেটা তাদের প্রাপ্যই ছিল।’

এমবাপ্পে আরও বলেছেন, ‘আবার মুখোমুখি হলে আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। কিন্তু তাদের নিয়ে আমাদের কোনো বাড়তি ভাবনা নেই।’

গতবার ফাইনালে তিনটিসহ মোট ৮ গোল করেও এমবাপ্পে ছিলেন রানার্সআপ দলে। এবার যদি একটিও গোল না পান, কিন্তু ফ্রান্স বিশ্বকাপ জেতে? ‘এক মুহূর্তও ভাবব না। এখনই লিখে দিতে পারি। আমি গোল না করলে যদি দল বিশ্বকাপ জেতে, তাহলে ট্রফি নিয়ে উদ্‌যাপনের মিছিলে আমি সবার সামনে থাকব।’

‘আই’ গ্রুপে থাকা ফ্রান্স এবারের আসরে প্রথম ম্যাচ খেলবে ১৬ জুন সেনেগালের বিপক্ষে। একই গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ নরওয়ে ও ইরাক।

---
Source: https://pulsetoday.com.bd/bn/sports/em-ba-pe-no-prati-so-dher-ko-tha-nei
