# এলপিএলে অংশগ্রহণ করবে বাংলাদেশের পাঁচ ক্রিকেটার

*এলপিএলে খেলবে বাংলাদেশের পাঁচ ক্রিকেটার—সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ।*

১৩ জুন, ২০২৬ · খেলা

## এক নজরে

- এলপিএলে খেলবে বাংলাদেশের পাঁচ ক্রিকেটার—সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ।
- সাকিব আর তাসকিন খেলবেন জাফনা কিংসের হয়ে।
- লিটন ও মিরাজ খেলবেন গল টাইটানসের হয়ে।

এলপিএলে খেলবে বাংলাদেশের পাঁচ ক্রিকেটার—সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। আগামী ১৭ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত হবে এবারের এলপিএল।

এবারের এলপিএলে ড্রাফট হয়েছে গত সোমবার। ড্রাফটের চূড়ান্ত তালিকায় নাম ছিল বাংলাদেশের ৩২ ক্রিকেটারের। তবে ড্রাফট থেকে শুধু মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও লিটন দাস ড্রাফটের আগে সরাসরি চুক্তিতেই দল পেয়েছিলেন।

টুর্নামেন্টে সাকিব আর তাসকিন খেলবেন জাফনা কিংসের হয়ে। লিটন ও মিরাজ খেলবেন গল টাইটানসের হয়ে। হাসান মাহমুদ খেলবেন কলম্বো ক্যাপসের হয়ে।

এবারের এলপিএলে থাকছে আলোচিত ‘ইম্প্যাক্ট সাব।’ শ্রীলঙ্কার অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের একজনকে একাদশে রাখা বাধ্যতামূলক।

---
Source: https://pulsetoday.com.bd/bn/sports/bangladesh-cricketers-in-lpl
