# বাংলাদেশে শুরু হলো পবিত্র মাহে রমজান, বৃহস্পতিবার প্রথম রোজা

*গতকাল বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জাতীয় চাঁদ দেখা কমিটি।*

১৩ জুন, ২০২৬ · ধর্ম

## এক নজরে

- গতকাল বুধবার থেকে রোজা শুরু হয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারে
- আজ বৃহস্পতিবার রোজা শুরু হয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তুরস্ক, আজারবাইজান, কাজাখস্তান, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, জাপান, সিঙ্গাপুরসহ অনেক দেশে
- আগামী ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে

বছর ঘুরে আবার ফিরে এল পবিত্র মাহে রমজান। গতকাল বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিন সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

সদ্য গঠিত বিএনপি সরকারের ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে এ সভা হয়।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, আজ বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। সেই মোতাবেক আগামী ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

গতকাল রাতে এশার নামাজের পর ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে তারাবিহর নামাজ জামাতে আদায় করেন। মূলত তারাবিহ আদায়ের মাধ্যমে রোজার পর্ব শুরু হয়। আর ভোররাতে সাহ্রি খেয়ে ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম পালন বা রোজা রাখার নিয়ত করেন।

---
Source: https://pulsetoday.com.bd/bn/religion/ramazon-starts
