# মহালয়া: পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধার বিশেষ দিন

*মহালয়া হলো সনাতন ধর্মাবলম্বীদের কাছে পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধার তিথি।*

১৩ জুন, ২০২৬ · ধর্ম

## এক নজরে

- মহালয়া হলো পিতৃপক্ষের শেষ দিন।
- এই দিন পিতৃপুরুষের উদ্দেশে শুরু হয়ে যায় জলদান।
- মহালয়ার দিন ভোরে ‘মহিষাসুরমর্দিনী’ গীতি–আলেখ্যটি সম্প্রচার করা হয়।

মহালয়া পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধার তিথি। এই দিন সনাতন ধর্মাবলম্বীরা পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় জলদান করেন।

মহালয়া হলো পিতৃপক্ষের শেষ দিন। এই দিন পিতৃপুরুষের উদ্দেশে শুরু হয়ে যায় জলদান। সূর্য ওঠার সময়, অর্থাৎ ব্রহ্মমুহূর্ত থেকে আশপাশের নদ–নদী, কিংবা জলাশয়ে বুকজলে দাঁড়িয়ে পিতৃপুরুষের উদ্দেশে শুরু হয়ে যায় জলদান।

মহালয়ার বিষয়ে অনেক রকমের পৌরাণিক কাহিনির জনমানসে প্রচলিত আছে। সনাতন পঞ্জিকামতে, পরিবারের মৃত সদস্যদের শ্রদ্ধা ও স্মরণ করার জন্য নিবেদিত একটি উল্লেখযোগ্য সময় হলো পিতৃপক্ষ।

মহালয়ার দিন ভোরে অল ইন্ডিয়া রেডিও থেকে ‘মহিষাসুরমর্দিনী’ গীতি–আলেখ্যটি সম্প্রচার করা হয়। এটি মানুষকে জাগ্রত করার জন্য একটি মর্নিং অ‍্যালার্ম হিসেবে কাজ করে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/religion/mahalaya-purbopurusheder-smoran-o-sraddhar-tithi
