# ইস্টার সানডে আজ: যিশুখ্রিষ্টের পুনরুত্থানের দিন

*খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন যা ইস্টার সানডে হিসেবে পালন করা হয়।*

১৩ জুন, ২০২৬ · ধর্ম

## এক নজরে

- পবিত্র ইস্টার সানডে আজ রোববার
- যিশুখ্রিষ্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন
- খ্রিষ্টধর্মাবলম্বীরা বিভিন্ন কর্মসূচি পালন করবেন

পবিত্র ইস্টার সানডে আজ রোববার। এই দিনে খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন। ইস্টার তথা যিশুর পুনরুত্থান খ্রিষ্টধর্মের একটি প্রধান ধর্মীয় অনুষ্ঠান।

গুড ফ্রাইডে বা পুণ্য শুক্রবারে বিপথগামী ইহুদিরা যিশুখ্রিষ্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিলেন। মৃত্যুর তৃতীয় দিবস অর্থাৎ রোববার তিনি জেগে উঠেছিলেন। যিশুখ্রিষ্টের এই পুনরুত্থানের সংবাদ খ্রিষ্টবিশ্বাসীদের জন্য খুবই আনন্দের ও তাৎপর্যপূর্ণ। এই দিনটিকে তাঁরা ইস্টার সানডে হিসেবে পালন করে থাকেন।

দিবসটি উপলক্ষে খ্রিষ্টধর্মাবলম্বীরা বিভিন্ন কর্মসূচি পালন করবেন।

---
Source: https://pulsetoday.com.bd/bn/religion/easter-sunday-today
