# গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নিশ্চিত

*স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে।*

১৩ জুন, ২০২৬ · ধর্ম

## এক নজরে

- প্রথম পর্ব: ৩১ জানুয়ারি - ২ ফেব্রুয়ারি
- দ্বিতীয় পর্ব: ৭ - ৯ ফেব্রুয়ারি
- স্থান: গাজীপুরের টঙ্গী

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে। প্রথম পর্ব হবে আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি।

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান। পরে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উপদেষ্টা বলেন, আগের ধারাবাহিকতায় বিশ্ব ইজতেমার জন্য দুইটি স্লট নির্ধারণ করা হয়েছে। তাবলীগ জামায়াতের আলেমদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রয়োজনে তাঁদের সঙ্গে আবার আলোচনা হবে। আলেমদের মধ্যে কোনো বিভেদ চাই না।

---
Source: https://pulsetoday.com.bd/bn/religion/bishsho-ijtema-date-confirmed
