# সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রবীণ নেতা এ কে এম রহমতুল্লাহর মৃত্যু

*সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রবীণ নেতা এ কে এম রহমতুল্লাহর মৃত্যু হয়েছে।*

১৩ জুন, ২০২৬ · রাজনীতি

## এক নজরে

- সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রবীণ নেতা এ কে এম রহমতুল্লাহর মৃত্যু হয়েছে।
- আজ বুধবার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা গেছেন রহমতুল্লাহ।
- তিনি ৭৬ বছর বয়সী ছিলেন এবং পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) প্রবীণ নেতা এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বুধবার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে রহমতুল্লাহর মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

মেয়ে মানসুরা রহমতুল্লাহ আজ প্রথম আলোকে বলেন, ‘আজ ভোর ৪টা ৫ মিনিটে তিনি মারা যান। তার মরদেহ বাড্ডার বেরাইদের নিজের বাসভবনে আনা হয়েছে।’

রহমতুল্লাহর পারিবারিক সূত্র জানান, বেশ কয়েক দিন ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই রাজনীতিবিদ। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

বীর মুক্তিযোদ্ধা রহমতুল্লাহ আমৃত্যু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন। ১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৫ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬, ২০০৮, ২০১৪, ২০১৮ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

রহমতুল্লাহর ভাগনে ফারুক আহমেদ জানান, আজ বেলা সাড়ে তিনটায় বেরাইদ মাঠে জানাজার পর বেরাইদ কবরস্থানে রহমতুল্লাহকে দাফন করা হবে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/politics/sabeq-sansad-sadsys-rohmatullah-mrtyu
