# পুশ ইন সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর উপদেষ্টার আশাবাদ

*সীমান্তের বিভিন্ন অংশ দিয়ে লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টাকে কেন্দ্র করে যে সংকট তৈরি হয়েছে, দ্রুত এর একটা সমাধান হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।*

১৩ জুন, ২০২৬ · রাজনীতি

## এক নজরে

- সীমান্তে পুশ ইন নিয়ে দ্রুত সমাধান হবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- পশ্চিমবঙ্গের নির্বাচনে পুশ ইন ছিল একটা ইস্যু
- দুই দেশই টেনশন থেকে বেরিয়ে আসতে চায়

সীমান্তের বিভিন্ন অংশ দিয়ে লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টাকে কেন্দ্র করে যে সংকট তৈরি হয়েছে, দ্রুত এর একটা সমাধান হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

সরকারের কর্মকাণ্ডের তথ্য তুলে ধরতে আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এ আশাবাদ ব্যক্তি করেন।

সীমান্তে পুশ ইন নিয়ে করা এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘আমরা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের নির্বাচন ফোলো করেছি। সেখানে নির্বাচনে একটা ইস্যু ছিল এটা। এটা তাদের একটা অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার, যেটার খানিকটা চাপ আমাদের ওপরে আসছে। আমি এভাবে মনে করি না যে বাংলাদেশের সঙ্গে কোনো একটা টেনশন তৈরির জন্য ভারতীয় সরকার এটা করছে। পশ্চিমবঙ্গে যে নতুন সরকার দায়িত্বে এসেছে নির্বাচিত হয়ে, তাদের নির্বাচনের একধরনের প্রতিশ্রুতি ছিল। তাদের একটা রাজনীতি আছে, সেটারই একধরনের বহিঃপ্রকাশ এটা।’

উপদেষ্টা বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, বাংলাদেশে নতুন যে সরকার এসেছে তার সঙ্গে ভারতের সরকার,...তাঁর নিজেরও কিছু কথাবার্তা হয়েছে, তারা বাংলাদেশের সঙ্গে ৫ আগস্ট–পরবর্তী সময়ে অধ্যাপক ইউনূস সরকারের সঙ্গে যে ধরনের পরিস্থিতি ছিল, সেটা থেকে বেরিয়ে আসতে চান। দুই দেশই সেটা চায়। সে জন্য তিনি মনে করেন প্রাথমিকভাবে যে সংকট দেখা যাচ্ছে, এটার একটা সমাধান দ্রুত হবে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/politics/push-in-problem-quick-solution-pms-advisor
