# এনসিপির নতুন পরিকল্পনা: ঈদের পর মাঠে বৃহত্তর সক্রিয়তা

*জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঈদুল আজহার পর থেকে মাঠপর্যায়ে বেশি সক্রিয় হওয়ার পরিকল্পনা করছে।*

১৩ জুন, ২০২৬ · রাজনীতি

## এক নজরে

- এনসিপি ঈদুল আজহার পর থেকে মাঠপর্যায়ে বেশি সক্রিয় হবে।
- দ্রব্যমূল্য, জ্বালানি, নাগরিক সেবা, শ্রমিক ও পেশাজীবী মানুষের অধিকারসহ জনজীবনের নানা ইস্যুতে দলটির নেতাদের সোচ্চার দেখা যেতে পারে।
- রাজনীতিতে এককভাবে শক্তিশালী অবস্থান তৈরি করাই এখন দলের প্রধান লক্ষ্য।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঈদুল আজহার পর থেকে মাঠপর্যায়ে বেশি সক্রিয় হওয়ার পরিকল্পনা করছে। দ্রব্যমূল্য, জ্বালানি, নাগরিক সেবা, শ্রমিক ও পেশাজীবী মানুষের অধিকারসহ জনজীবনের নানা ইস্যুতে দলটির নেতাদের সোচ্চার দেখা যেতে পারে।

এনসিপির নীতিনির্ধারণী পর্যায়ের চারজন নেতার সঙ্গে কথা বলে দলটির কার্যক্রমে আসন্ন এই পরিবর্তন সম্পর্কে ধারণা পাওয়া গেছে। তাঁদের ভাষ্য, রাজনীতিতে এককভাবে শক্তিশালী অবস্থান তৈরি করাই এখন দলের প্রধান লক্ষ্য। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সেই লক্ষ্যেই মাঠের রাজনীতিতে সক্রিয়তা বাড়াতে চাইছে জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা দলটি।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও গত শনিবার দলের যুবসংগঠন জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একই ইঙ্গিত দিয়েছেন। তিনি সংগঠনটিকে ‘ইনডোর’ কর্মসূচি কমিয়ে ঈদের পর থেকে মাঠের কর্মসূচিতে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

---
Source: https://pulsetoday.com.bd/bn/politics/ncp-plans-to-increase-field-activities-after-eid
