# ফিরোজ মিয়া প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টার সহকারী একান্ত সচিব নিযুক্ত

*প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা: জাহেদ-উর-রহমান-এর সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পেয়েছেন জনাব মোহাম্মদ ফিরোজ মিয়া।*

By Rahim Ahmed · ২৩ জুন, ২০২৬ · রাজনীতি

## এক নজরে

- মোহাম্মদ ফিরোজ মিয়া প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টার সহকারী একান্ত সচিব নিযুক্ত
- ডা: জাহেদ-উর-রহমান-এর সহকারী একান্ত সচিব পদে নিয়োগ পেয়েছেন ফিরোজ মিয়া
- নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার বারপাড়া গ্রামের মো: রমিজ উদ্দিন ও ফিরোজা বেগম দম্পতির সন্তান ফিরোজ মিয়া

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা: জাহেদ-উর-রহমান-এর সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পেয়েছেন জনাব মোহাম্মদ ফিরোজ মিয়া। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক সরকারি পত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত সোমবার (২১ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) শাহরিয়ার জামিল স্বাক্ষরিত এক চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা: জাহেদ-উর-রহমান তাঁর সহকারী একান্ত সচিব পদে মোহাম্মদ ফিরোজ মিয়াকে নিয়োগ প্রদানের অভিপ্রায় ব্যক্ত করেছেন। নবনিযুক্ত সহকারী একান্ত সচিব মোহাম্মদ ফিরোজ মিয়া নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার বারপাড়া গ্রামের মো: রমিজ উদ্দিন ও ফিরোজা বেগম দম্পতির সন্তান।

সরকারি আদেশ অনুযায়ী, জনাব ফিরোজ মিয়া জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেডভুক্ত সর্বোচ্চ ধাপে এই নিয়োগ পাবেন। উপদেষ্টার পদের মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে এই নিয়োগ কার্যকর থাকবে।

চিঠিটির অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব, প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্যাটেজি উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা এবং মহাপরিচালক (প্রশাসন) এর ব্যক্তিগত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে অবগতির জন্য পাঠানো হয়েছে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/politics/firoja-miya-appointed-as-additional-private-secretary-to-prime-ministers-policy-and-strategy-adviser
