# এনসিপির রাজনৈতিক পর্ষদে যুক্ত হলেন নুসরাত-মাহমুদা-তুষারসহ ৬ নতুন নেতা

*জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদে নুসরাত তাবাসসুম, মাহমুদা আলম মিতু, সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, আকরাম হুসাইন ও সালেহ উদ্দিন সিফাতকে নতুন করে যুক্ত করা হয়েছে।*

১৩ জুন, ২০২৬ · রাজনীতি

## এক নজরে

- এনসিপির রাজনৈতিক পর্ষদে যুক্ত হলেন নুসরাত-মাহমুদা-তুষারসহ ৬ নেতা
- নতুন ছয়জনকে নিয়ে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ১৮
- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে ছয় নেতাকে দলের রাজনৈতিক পর্ষদে যুক্ত করা হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদে জায়গা পেয়েছেন দলটির ছয়জন নেতা। তাঁদের মধ্যে সংরক্ষিত নারী আসনের দুই সংসদ সদস্য—নুসরাত তাবাসসুম ও মাহমুদা আলম মিতু রয়েছেন।

নতুন ছয়জনকে নিয়ে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ১৮। বৃহস্পতিবার রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন করে ছয় নেতাকে দলের রাজনৈতিক পর্ষদে যুক্ত করার বিষয়ে জানানো হয়।

নুসরাত-মাহমুদা ছাড়া রাজনৈতিক পর্ষদের নতুন চারজন সদস্য হলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব আকরাম হুসাইন ও সালেহ উদ্দিন সিফাত।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে ছয় নেতাকে দলের রাজনৈতিক পর্ষদে যুক্ত করা হয়েছে।

এনসিপির রাজনৈতিক পর্ষদের অন্য ১২ জন সদস্য হলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার, দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ এবং দলের অপর দুই সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ ও আবদুল্লাহ আল আমিন।

---
Source: https://pulsetoday.com.bd/bn/politics/ensip-rajnaitik-porshod-nustrat-mahmuda-tushar-6-neta
