# বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে গণঅভ্যুত্থান স্মরণে মাঠে থাকছে ছাত্ররা

*ঐতিহাসিক জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত মাসব্যাপী কর্মসূচি সফল করার লক্ষ্যে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।*

By এসএম ফারহান লাবিব · ১৫ জুলাই, ২০২৬ · রাজনীতি

বুধবার (১৫ জুলাই) বগুড়া জেলা ছাত্রদলের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার এবং সাধারণ সম্পাদক এম রাকিবুল হাসান পলাশের উপস্থিতিতে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় শহর, কলেজ এবং জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় কেন্দ্রীয় ঘোষিত মাসব্যাপী কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা, সাংগঠনিক প্রস্তুতি এবং নেতাকর্মীদের দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক সংগ্রামের এক গৌরবময় অধ্যায়। শহীদদের আত্মত্যাগ ও আহতদের অবদান যথাযথ মর্যাদায় স্মরণ করার পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্রদল মাঠে থেকে কেন্দ্রীয় ঘোষিত প্রতিটি কর্মসূচি সফল করবে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/politics/bogura-jatiyo-chatradal-julay-august-gan-abhyutthan-smriti
