# ঐতিহাসিক ৬ দফা দিবস: বঙ্গবন্ধুর আহ্বানের স্মৃতিচারণ

*আজ ৭ জুন, ঐতিহাসিক ছয় দফা দিবস।*

১৩ জুন, ২০২৬ · রাজনীতি

## এক নজরে

- ৭ জুন, ঐতিহাসিক ছয় দফা দিবস
- ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে ছয় দফা প্রস্তাব পেশ করেন বঙ্গবন্ধু
- ৭ জুন হরতালে পুলিশ ও ইপিআর নিরস্ত্র মানুষের ওপর গুলি চালায়

আজ ৭ জুন, ঐতিহাসিক ছয় দফা দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ছয় দফা আন্দোলনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছিল ১৯৬৬ সালের এই দিনে। তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও বৈষম্যনীতির বিরুদ্ধে ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন বঙ্গবন্ধু। ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ১৯৬৬ সালের ৭ জুন আওয়ামী লীগের ডাকে তৎকালীন পূর্ব বাংলায় হরতাল চলাকালে পুলিশ ও ইপিআর নিরস্ত্র মানুষের ওপর গুলি চালায়। গুলিতে ঢাকা, নারায়ণগঞ্জ, টঙ্গীতে মনু মিয়া, শফিক, শামসুল হকসহ অনেকে শহীদ হন। ছয় দফা হয়ে ওঠে বাঙালির মুক্তির সনদ।

## ছয় দফা প্রস্তাবের গুরুত্ব

---
Source: https://pulsetoday.com.bd/bn/politics/6-dofa-dibosh-2023
