দ্য পালস টুডে
EN
ব্রেকিং
ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ২০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৬ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাদিপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর করবেন সজীব: ৫০ হাজার মানুষের আশা জাগলোফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১৫ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১২ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১১ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ১০ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৮ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)ফিফা বিশ্বকাপ ২০২৬: আজকের ম্যাচ — ৭ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)সাবেক গুগল কর্মীর চিঠিতে এআই-এর বিপন্নতার সতর্কবাণীকানাডার প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের কাছে দেশের সুযোগ উপস্থাপন করছেনমিন্টুর সামাজিক অবক্ষয় ও দুর্নীতি রোধে সম্মিলিত চেষ্টার দাবিকাইকোবাদের আহ্বান: সকলের সহযোগিতায় নির্বিঘ্নে হজ্জ অভিযানতথ্য মন্ত্রণালয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে স্বচ্ছতা ও দায়বদ্ধতার দাবিহ্যান্সি ফ্লিক লামিন ইয়ামালের ব্যালন ডি'অর দাবিতে সমর্থন দিলেনটাস্কিন ও ইবাদতের উদ্যোগে দেশব্যাপী ফাস্ট বোলার হান্টের সূচনাশিল্প অঞ্চলে গ্যাস সরবরাহ উন্নতির ফলে ব্যবসায়ীরা পাচ্ছেন স্বাচ্ছন্দ্যরাষ্ট্রপতির আহ্বান: সিলেটের পর্যটন ও চা শিল্পে বিনিয়োগ বৃদ্ধিরবি ও বিসিবি দেশব্যাপী নতুন বোলার আবিষ্কারের জন্য 'রবি বোলার হান্ট' শুরু করলসাংস্কৃতিক মন্ত্রী নজরুলের আদর্শ অনুসরণে যুব সম্প্রদায়কে আহ্বান করলেনমুডি’স বাংলাদেশের সার্বভৌম আউটলুক স্থিতিশীলে উন্নীত করেছেশেয়ারবাজারে চাপ কমার আশ্বাসের সাথে ফিরল ব্যারেন হান্টিংশান্তো বিপিএলকে উদীয়মান খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখছেনবালোঁ দ’অরের ভোটের সময় কমে, তারকারা অ্যাওয়ার্ডের জন্য প্রচারণায় অগ্রসর

ধর্মীয় ফ্যাসিবাদী গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা বন্ধ করুন: আনু মুহাম্মদ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বন্ধ করার ঘটনায় অধ্যাপক আনু মুহাম্মদ সরকারের নিষ্ক্রিয়তার জন্য সমালোচনা করেছেন।

লিখেছেন নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ধর্মীয় ফ্যাসিবাদী গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দেওয়া বন্ধ করুন: সরকারকে আনু মুহাম্মদ

অধ্যাপক আনু মুহাম্মদ সরকারকে ধর্মীয় ফ্যাসিবাদী গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বন্ধ করার ঘটনায় তিনি সরকারের নীরবতা ও নিষ্ক্রিয়তার জন্য সমালোচনা করেছেন।

শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে আনু মুহাম্মদ এ কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে ‘শিল্প–সংস্কৃতির স্বাধীন চর্চা, মুক্তচিন্তা ও সাংস্কৃতিক নিরাপত্তার দাবিতে’ এই কর্মসূচির আয়োজন করে চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে যুক্ত নির্মাতা ও কলাকুশলীদের কয়েকটি সংগঠন।

জাতীয় চলচ্চিত্র আন্দোলন, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ, এশিয়ান প্ল্যাটফর্ম ফর ডকুমেন্টারি প্রজেক্ট মার্কেট, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম, দৃশ্যমাধ্যম সমাজ ও চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ—এই ছয় সংগঠনের যৌথ উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।

আনু মুহাম্মদ বলেন, ‘একটা সুস্থ সমাজের বৈশিষ্ট্যই হচ্ছে, সেখানে সবার মত প্রকাশিত হয়, তর্ক-বিতর্ক ও আলোচনা হয়, মতের খণ্ডন হয়, নতুন মত তৈরি হয়, নতুন জ্ঞান তৈরি হয়, নতুন সৃষ্টিশীলতা তৈরি হয়। কিন্তু যদি কথা বা সৃষ্টির জন্য কারও ওপর আক্রমণ হয় কিংবা তাঁর সৃজনশীলতাকে বন্ধ করার হুমকি দেওয়া হয়, হামলা করা হয়, সেটা একটা বর্বরতা।’

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় সরকারেরও একটা ভূমিকা আছে বলে মন্তব্য করেন অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, দেখা গেল আরেক জায়গায় যখন প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হচ্ছে, তখন ডিসি সাহেব বলছেন ‘অশ্লীল ছবি’ এখানে দেখানো যাবে না। ডিসি সাহেবকে তো ব্যাখ্যা দিতে হবে, জবাব দিতে হবে যে কোন অশ্লীলতা বন্ধ করার দায়িত্ব তাঁর; তাঁর এলাকায় নিপীড়ন, ধর্ষণ, লুটপাট, জমি দখল, চাঁদাবাজি, যৌন হয়রানি, মানুষের ওপর আক্রমণ—এগুলো বন্ধ করার ক্ষেত্রে তিনি কী করেছেন?

সংস্কৃতিমন্ত্রীর এক সাক্ষাৎকারের কথা উল্লেখ করে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মুহাম্মদ বলেন, ‘মন্ত্রী বলেছেন, তিনি জানেন না এটা (‘বনলতা এক্সপ্রেস’ বন্ধ) কোথায় হয়েছে। এগুলো খুবই উদ্বেগজনক বিষয়। সরকার নীরবতা কিংবা নিষ্ক্রিয়তার মধ্যে দিয়ে সেই গোষ্ঠীকে সমর্থন জোগাচ্ছে, একের পর এক বিভিন্ন সরকারের প্রকাশ্য কিংবা প্রচ্ছন্ন সমর্থন পেয়েই আজকে যে শক্তিটা তৈরি হয়েছে।’

চলচ্চিত্রসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর চড়াও হওয়া গোষ্ঠী সম্পর্কে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, বাংলাদেশের ঘরে ঘরে, ঘরের বাইরে, নারীর নিরাপত্তাহীনতা, যৌন হয়রানি, আক্রমণ, শিশুদের ভয়ংকর রকম নিরাপত্তাহীনতা, ধর্ষণ–হত্যাকাণ্ড, দখল–লুণ্ঠন—এসবের বিরুদ্ধেও তাদের কোনো কথা নেই।...বরং তাদের আশ্রয় হচ্ছে সেই ধরনের নিপীড়ক দখলদার গোষ্ঠী, যাদের কারণে দেশের সার্বভৌমত্ব এবং দেশের মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে আছে।

সাধারণ জিজ্ঞাসা

কেন আনু মুহাম্মদ সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করেছেন?
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বন্ধ করার ঘটনায় সরকার নীরবতা ও নিষ্ক্রিয়তার মধ্য দিয়ে ধর্মীয় ফ্যাসিবাদী গোষ্ঠীকে সমর্থন জোগাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

বিষয়

মন্তব্য

সর্বশেষ সংবাদ

Gas supply improves in industrial areas; businesses get comfort | At a Glance
বাংলাদেশ

শিল্প অঞ্চলে গ্যাস সরবরাহ উন্নতির ফলে ব্যবসায়ীরা পাচ্ছেন স্বাচ্ছন্দ্য

President stresses more investment in Sylhet’s tourism, tea industries | News Flash
বাংলাদেশ

রাষ্ট্রপতির আহ্বান: সিলেটের পর্যটন ও চা শিল্পে বিনিয়োগ বৃদ্ধি

Robi, BCB launch nationwide search for bowling stars | Sports
খেলা

রবি ও বিসিবি দেশব্যাপী নতুন বোলার আবিষ্কারের জন্য 'রবি বোলার হান্ট' শুরু করল

Cultural minister urges youth to embrace Nazrul’s ideals | News
বাংলাদেশ

সাংস্কৃতিক মন্ত্রী নজরুলের আদর্শ অনুসরণে যুব সম্প্রদায়কে আহ্বান করলেন

Bangladesh’s sovereign outlook raised to stable by Moody’s | News Flash
অর্থনীতি

মুডি’স বাংলাদেশের সার্বভৌম আউটলুক স্থিতিশীলে উন্নীত করেছে

Shanto sees BPL as platform for emerging cricketers | Sports
খেলা

শান্তো বিপিএলকে উদীয়মান খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন

As Ballon d'Or vote nears, stars campaign for the award | Sports
খেলা

বালোঁ দ’অরের ভোটের সময় কমে, তারকারা অ্যাওয়ার্ডের জন্য প্রচারণায় অগ্রসর

WTO warns of 'most serious and sustained' trade disruptions | International
বাণিজ্য

WTO সতর্ক করেছে: বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় দীর্ঘমেয়াদী ও গুরুতর বিঘ্নের হুমকি

Millions affected as floods strike India's Bihar | International
আন্তর্জাতিক

বিহারে বন্যার কারণে প্রায় পাঁচ মিলিয়ন মানুষ প্রভাবিত, ২০ জন মারা গেছেন

Dr Zubaida calls for supportive environment for children to realise full potential  | News Flash
শিক্ষা

ডঃ জুবায়েদা শিশুদের জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন

China retail sales growth weakens further in August | Business
অর্থনীতি

চীনের খুচরা বিক্রি আগস্টে আরও কমেছে, বৃদ্ধির হার সর্বনিম্ন

Berlin's run-down public spaces at heart of election campaign | International
আন্তর্জাতিক

বার্লিনের রাজ্য নির্বাচনে রাজনীতিবিদরা নগরীর অবনমিত স্থানগুলোর উন্নতির প্রতিশ্রুতি দিলেন

রাশিয়ায় কঠোর নিয়ন্ত্রণে নির্বাচন: যুদ্ধের পঞ্চম বছরে ক্রেমলিনের চাপমাপ
আন্তর্জাতিক

রাশিয়ায় কঠোর নিয়ন্ত্রণে নির্বাচন: যুদ্ধের পঞ্চম বছরে ক্রেমলিনের চাপমাপ

US military says Iran war has led to munitions shortfall | News Flash
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের কারণে মার্কিন বাহিনীর গোলাবারুদের ঘাটতি মাথা চড়া