# হোয়াইট ক্রিমি সস টেন্ডার লাইনের রেসিপি - তানিয়া শারমিনের স্পেশাল রেসিপি

*ইন্টারন্যাশনাল কালিনারি ট্রেনিং ইনস্টিটিউটের স্বত্বাধিকারী তানিয়া শারমিন হোয়াইট ক্রিমি সস টেন্ডার লাইনের রেসিপি শেয়ার করেছেন।*

১৩ জুন, ২০২৬ · লাইফস্টাইল

## এক নজরে

- বিফ টেন্ডার লাইন ১৮০ গ্রামের পিস ব্যবহার করুন
- মাংস ম্যারিনেট করে ননস্টিক ফ্রাই প্যানে ভাজুন
- সসে ক্রিম ও শর্ষে ব্যবহার করুন

হোয়াইট ক্রিমি সস টেন্ডার লাইনের রেসিপি দিয়েছেন ইন্টারন্যাশনাল কালিনারি ট্রেনিং ইনস্টিটিউটের স্বত্বাধিকারী তানিয়া শারমিন।

বিফ টেন্ডার লাইন ১৮০ গ্রামের পিস (বেঙ্গল মিটে সঠিক মাপে কেটে দেয়) মাংসের পিসে লবণ ও গোলমরিচ মেখে কিছু সময় ম্যারিনেট করুন।

ননস্টিক ফ্রাই প্যানে প্রতি পাশ ৩ মিনিট করে ভেজে ভেতরটা রসালো থাকতেই তুলে রাখুন।

একই পাত্রে পেঁয়াজকুচি ভেজে নরম করে লেবুর রস দিয়ে ১ মিনিট জ্বাল দিন।

এবার ক্রিম ও শর্ষে দিয়ে নাড়ুন। সস ঘন ও মসৃণ হলে লবণ দেখে নামান।

ওপরে সামান্য গোলমরিচগুঁড়া ছিটিয়ে দিতে পারেন।

---
Source: https://pulsetoday.com.bd/bn/lifestyle/white-creamy-sauce-tenderloin-recipe
