# ঘরে বসে মাছের পুর ভরা করলা বানানোর সহজ রেসিপি

*ঘরে বসে মাছের পুর ভরা করলা বানাবেন খুব সহজেই।*

১৩ জুন, ২০২৬ · লাইফস্টাইল

## এক নজরে

- করলা ৪/৫ টুকরা করে কেটে নিন এবং বীজ ও শাঁসগুলো ফেলে দিন।
- মাছে লবণ ও হলুদ মেখে হালকা করে ভেজে নিন।
- প্যানে তেল গরম করে কম আঁচে দুই পিঠ হালকা লালচে করে ভেজে নিন।

মাছের পুর ভরা করলা বানাতে হলে প্রথমে করলা ৪/৫ টুকরা করে কেটে নিন। ছোট চামচের সাহায্যে ভেতর থেকে বীজ ও শাঁসগুলো ফেলে দিন। বেশি করে লবণ মেখে রেখে দিতে হবে ঘণ্টাখানেক। নির্দিষ্ট সময় পরে ভালোভাবে ধুয়ে নিন। অল্প পানিতে ভাপ দিয়ে নিতে হবে করলাগুলো। মাছে লবণ ও হলুদ মেখে হালকা করে ভেজে নিন। কাঁটা ও চামড়া বেছে ঝুরা করে নিতে হবে। তারপর এর সঙ্গে ডিম, পেঁয়াজ, আদা, মরিচ, ধনেপাতাকুচি ভালো করে মিশিয়ে রেখে দিন কিছুক্ষণ। প্রতিটি করলার টুকরার ভেতরে মাছের পুর ভরে নিন। ধারালো ছুরি দিয়ে আধা ইঞ্চি পুরু করে রিং আকারে কেটে নিন। প্যানে তেল গরম করে কম আঁচে দুই পিঠ হালকা লালচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মাছের পুর ভরা করলা। গরম ভাতের সঙ্গে পরিবেশনের করুন।

## পদ্ধতি

১। করলা ৪/৫ টুকরা করে কেটে নিন। ছোট চামচের সাহায্যে ভেতর থেকে বীজ ও শাঁসগুলো ফেলে দিন। বেশি করে লবণ মেখে রেখে দিতে হবে ঘণ্টাখানেক। নির্দিষ্ট সময় পরে ভালোভাবে ধুয়ে নিন। অল্প পানিতে ভাপ দিয়ে নিতে হবে করলাগুলো।

২। মাছে লবণ ও হলুদ মেখে হালকা করে ভেজে নিন। কাঁটা ও চামড়া বেছে ঝুরা করে নিতে হবে। তারপর এর সঙ্গে ডিম, পেঁয়াজ, আদা, মরিচ, ধনেপাতাকুচি ভালো করে মিশিয়ে রেখে দিন কিছুক্ষণ।

৩। প্রতিটি করলার টুকরার ভেতরে মাছের পুর ভরে নিন। ধারালো ছুরি দিয়ে আধা ইঞ্চি পুরু করে রিং আকারে কেটে নিন। প্যানে তেল গরম করে কম আঁচে দুই পিঠ হালকা লালচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মাছের পুর ভরা করলা। গরম ভাতের সঙ্গে পরিবেশনের করুন।

---
Source: https://pulsetoday.com.bd/bn/lifestyle/macher-pur-bhora-korla-recipe
