# খেজুর দিয়ে গরুর কাবাব বানানোর সহজ রেসিপি

*নাজিয়া ফারহানা শেয়ার করেছেন খেজুর দিয়ে গরুর কাবাব বানানোর রেসিপি।*

১৩ জুন, ২০২৬ · লাইফস্টাইল

## এক নজরে

- গরুর মাংসের কিমা ৫০০ গ্রাম প্রয়োজন
- খেজুরকুচি আধা কাপ ব্যবহার করুন
- গ্রিল করার সময় মাখন ব্রাশ করুন

কোরবানির ঈদের পর বাড়িতেই বানাতে পারেন নানা ধরনের কাবাব। রেসিপি দিয়েছেন নাজিয়া ফারহানা।

প্রয়োজনীয় উপকরণ: গরুর মাংসের কিমা ৫০০ গ্রাম, খেজুরকুচি আধা কাপ, দারুচিনিগুঁড়া আধা চা-চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, চিলি ফ্লেক্স ১ চা-চামচ, ধনেপাতা সামান্য ও মাখন পরিমাণমতো।

একটি পাত্রে গরুর কিমার সঙ্গে খেজুরকুচি, দারুচিনিগুঁড়া, জিরাগুঁড়া, চিলি ফ্লেক্স ও ধনেপাতা মিশিয়ে নিন। এরপর শিকে কাবাবের আকারে গেঁথে নিন। গ্রিল করুন। গ্রিল করার সময় মাখন ব্রাশ করলে কাবাবে চকচকে ভাব আসবে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/lifestyle/khejure-garur-kabab
