# জীবনসঙ্গীকে বলবেন এই ৩০টি কথা - সম্পর্ক শক্তিশালী করুন

*জীবনের ব্যস্ততায় অনেক সময়ই আমরা জীবনসঙ্গীকে ‘ফর গ্রান্টেড’ হিসেবে নিয়ে নেই।*

১৩ জুন, ২০২৬ · লাইফস্টাইল

## এক নজরে

- জীবনের ব্যস্ততায় জীবনসঙ্গীকে মনে রাখা গুরুত্বপূর্ণ
- ছোট ছোট কথা সম্পর্ককে গভীর করে
- নিয়মিত যত্ন ও প্রচেষ্টা ভালোবাসা বজায় রাখে

জীবনের ব্যস্ততা, অভিমান, ক্লান্তি আর প্রতিদিনের ছোট ছোট দায়িত্বের ভিড়ে অনেক সময়ই আমরা সবচেয়ে কাছের মানুষটিকে ‘ফর গ্রান্টেড’ হিসেবে নিয়ে নিই। অথচ ভালোবাসা বড় কোনো আয়োজনে নয়, বরং সজীব থাকে ছোট ছোট অথচ নিয়মিত যত্ন ও প্রচেষ্টায়। কখনো কখনো একটি আন্তরিক বাক্য, একটি আশ্বাস কিংবা মনের গভীর থেকে বলা ছোট্ট একটি কথাই সম্পর্ককে আরও গভীর, নিরাপদ ও সুন্দর করে তোলে।

## জীবনসঙ্গীকে বলবেন এই ৩০টি কথা

১. আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার সঙ্গেই আছি। তুমি এত বছর সম্পর্কে সৎ থেকেছ, এ জন্য তোমাকে ধন্যবাদ।

২. আমরা দুজন একসঙ্গে এই কঠিন পরিস্থিতি পার করব।

১২. তোমার অনুভূতিগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ।

১৩. তুমি ক্লান্ত হলে একটু বিশ্রাম নাও, আমি আছি।

১৪. তুমি যেমন, ঠিক তেমনভাবেই তোমাকে ভালোবাসি।

১৫. ভুল হতেই পারে। প্রতিনিয়ত শুধরে নিয়ে একটু একটু করে শুদ্ধ হওয়ার নামই তো জীবন।

১৬. তোমার কী হয়েছে আমাকে বলো। তোমার ঠিক কেমন লাগছে, বা কী নিয়ে চিন্তিত, খুলে বলো।

১৮. আমরা দুজনের একটা দল। সবকিছু একসঙ্গে বুঝে সামলে নেব।

২০. তোমার হাসিটা (বা যেকোনো কিছু) আমার খুব প্রিয়।

২১. তুমি চেষ্টা করেছ, এটাই গুরুত্বপূর্ণ। জয়ী হওয়া গুরুত্বপূর্ণ নয়।

২২. তোমার স্বপ্নগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ।

২৩. তুমি পাশে থাকলে আমার আরাম লাগে, হালকা লাগে, নির্ভার লাগে।

২৪. আমি তোমাকে সম্মান করি। আমরা কখনোই একজন আরেকজনকে বা আরেকজনের পরিবারকে অসম্মান/ছোট করে কথা বলব না।

২৫. ভিন্নমত বিষয়টা মন্দ নয়। আমরা কোনো বিষয়ে দ্বিমত পোষণ করেও একজন আরেকজনকে গভীরভাবে ভালোবাসতে পারি।

২৬. আমরা একজন আরেকজনের সঙ্গে নয়, বরং সমস্যার বিপরীতে দুজন একসঙ্গে লড়ব।

২৯. কোনো সমস্যাই আমাদের সম্পর্কের চেয়ে বড় নয়।

৩০. শান্তির চেয়ে জয়ী হওয়া বড় নয়। আমি তোমার সঙ্গে শান্তিতে থাকতে চাই।

---
Source: https://pulsetoday.com.bd/bn/lifestyle/jibonsangi-kotha-30
