# ইলিশের পিৎজা বানাতে চান? অসিত কর্মকারের রেসিপি দেখুন

*একটু অন্য রকমভাবে ইলিশের স্বাদ নিতে চাইলে এই পদটা বানিয়ে দেখতে পারেন।*

১৩ জুন, ২০২৬ · লাইফস্টাইল

## এক নজরে

- ময়দা, চিনি, লবণ ও ইস্ট মিশিয়ে খামির তৈরি করুন
- গরম পানি দিয়ে নরম ডো তৈরি করে ১-২ ঘণ্টা ঢেকে রাখুন
- ফুলে ওঠা ডো-টি বেলে গোল রুটির মতো করে নিন
- রুটির ওপর সস, চিজ, ইলিশ কিমা, ক্যাপসিকাম, পেঁয়াজ কিউব এবং অরিগানো ছড়িয়ে দিন
- ২০০ ডিগ্রি সেলসিয়াসে ১০-১৫ মিনিট বেক করুন

একটু অন্য রকমভাবে ইলিশের স্বাদ নিতে চাইলে এই পদটা বানিয়ে দেখতে পারেন। রেসিপি দিয়েছেন অসিত কর্মকার।

## রুটি তৈরি করার পদ্ধতি

খামিরের জন্য ময়দার সঙ্গে চিনি, লবণ ও ইস্ট মিশিয়ে নিন। অল্প অল্প গরম পানি দিয়ে নরম ডো তৈরি করুন। শেষে তেল মেখে ডো-টি গরম কোনো জায়গায় ১-২ ঘণ্টা ঢেকে রাখুন। ফুলে ওঠা ডো-টি হাত দিয়ে চেপে বাতাস বের করে গোল রুটির মতো বেলে নিন।

## পিৎজা তৈরি করার পদ্ধতি

উপকরণগুলো একসঙ্গে চুলায় হালকা ভেজে নামিয়ে নিন। একটি প্যান বা বেকিং ট্রেতে সামান্য তেল মেখে রুটিটি বসান। রুটির ওপর কাঁটা চামচ দিয়ে ছোট ছোট ছিদ্র করে নিন। রুটির ওপর প্রথমে পিৎজা সস বা টমেটো সস মাখিয়ে নিন। এরপর মোজারেলা চিজ, ইলিশ কিমা, ক্যাপসিকাম, পেঁয়াজ কিউব এবং সামান্য অরিগানো ছড়িয়ে দিন। শেষে ২০০ ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করা ওভেনে ১০-১৫ মিনিট বেক করুন।

---
Source: https://pulsetoday.com.bd/bn/lifestyle/ilisha-pizza-recipe
