# মাংস আর কত খাবেন! আজ বানাতে পারেন ‘গ্রিল ফিশ উইথ ফ্রুট সালসা’

*সেলিনা আক্তার দিয়েছেন ‘গ্রিল ফিশ উইথ ফ্রুট সালসা’র রেসিপি।*

১৩ জুন, ২০২৬ · লাইফস্টাইল

## এক নজরে

- সেলিনা আক্তার দিয়েছেন গ্রিল ফিশ উইথ ফ্রুট সালসার রেসিপি
- ড্রেসিংয়ের উপকরণ: মাছের ফিলে, অলিভ অয়েল, লেবুর রস, রসুন, কালো গোলমরিচ, পার্সলে, ইতালিয়ান হার্বস, লবণ
- সালসার উপকরণ: পাকা আম, ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনেপাতা

ফল তো আমরা এমনি এমনিই খাই। চাইলে কিছু ফলকে রান্নায় সবজি হিসেবেও ব্যবহার করা যায়। এখানে ‘গ্রিল ফিশ উইথ ফ্রুট সালসা’র রেসিপি দিয়েছেন সেলিনা আক্তার।

## ড্রেসিংয়ের উপকরণ:

বড় মাছের ফিলে ৫ টুকরা, অলিভ অয়েল সিকি কাপ, লেবুর রস ২ টেবিল চামচ, রসুন মিহি কুচি ১ টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া ১ চা–চামচ, পার্সলেকুচি, ইতালিয়ান হার্বস ও লবণ স্বাদমতো।

## সালসার উপকরণ:

পাকা আম আধা কাপ (ছোট কিউব কাট), ক্যাপসিকাম ২ টেবিল চামচ (কিউব কাট), পেঁয়াজ ১টি (কিউব কাট) ও ধনেপাতাকুচি পছন্ডমতো।

## প্রণালি:

মাছের ফিলে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিচেন টাওয়েল দিয়ে অতিরিক্ত পানি মুছে রাখুন। এবার ড্রেসিংয়ের সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে সেখান থেকে অর্ধেকটা দিয়ে মাছ ম্যারিনেট করুন ১ ঘণ্টা। চুলায় ছড়ানো প্যান দিয়ে সামান্য অয়েল স্প্রে করুন। তাতে ম্যারিনেট করা মাছগুলো ৫ মিনিট মাঝারি আঁচে এপিঠ–ওপিঠ করে গ্রিল করুন।

সালসার সব উপকরণ বাকি অর্ধেক ড্রেসিং দিয়ে মেখে নিন। গ্রিল করা মাছের পাশে সালসা রেখে একসঙ্গে পরিবেশন করুন।

---
Source: https://pulsetoday.com.bd/bn/lifestyle/grill-fish-with-fruit-salsa
