# বিফ স্টু রেসিপি: ফরাসি খাবারের বিশ্বজনীন আকর্ষণ

*বিফ স্টু হলো একটি ফরাসি খাবার যা সমগ্র বিশ্বেই জনপ্রিয়।*

১৩ জুন, ২০২৬ · লাইফস্টাইল

## এক নজরে

- বিফ স্টু হলো একটি ফরাসি খাবার।
- এটি তৈরি করতে গরুর মাংস, ময়দা, পেঁয়াজকুচি, রসুনকুচি, গাজর, আলু, গোলমরিচের গুঁড়া, সেলারি, তেল ও মাখন লাগে।
- বিশ্বব্যাপী এই খাবার জনপ্রিয়।

বিফ স্টু হলো একটি ফরাসি খাবার যা সমগ্র বিশ্বেই জনপ্রিয়। এটি তৈরি করতে গরুর মাংস, ময়দা, পেঁয়াজকুচি, রসুনকুচি, গাজর, আলু, গোলমরিচের গুঁড়া, সেলারি, তেল ও মাখন লাগে।

প্যানে মাখন দিয়ে গরম করুন। মাংসের টুকরাগুলো সামান্য গোলমরিচ, লবণ ও ময়দা মেখে ৫-৬ মিনিট বেশি আঁচে ভেজে তুলে রাখুন। ওই তেলে পেঁয়াজকুচি, রসুনকুচি বাদামি করে ভাজুন। বড় টুকরা করা গাজর, আলু দিয়ে কয়েক মিনিট নাড়ুন। গোলমরিচের গুঁড়া, লবণ ও পরিমাণমতে পানি দিন। সেলারি ও ভাজা মাংস দিয়ে পাত্রটি ঢেকে দিন। মাংস, গাজর, আলু সেদ্ধ হয়ে গেলেই রান্না শেষ। তবে স্টু ঘন খেতে চাইলে সামান্য কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে নামানোর ১ মিনিট আগে ঢেলে দিন। ধনেপাতাকুচি ছড়িয়ে পরিবেশন করুন।

---
Source: https://pulsetoday.com.bd/bn/lifestyle/bif-sturu-resipi
