# বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র সাউথ পার্স–নর্থ ডোম সম্পর্কে জানুন

*বিভিন্ন চাকরির পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলোর উত্তর এখানে।*

১৩ জুন, ২০২৬ · চাকরি

## এক নজরে

- সাউথ পার্স/নর্থ ডোম গ্যাসক্ষেত্র ইরান ও কাতারের মধ্যে অবস্থিত
- পারস্য উপসাগরের বৃহত্তম দ্বীপ কেশম দ্বীপ
- দ্য গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)-এর বর্তমান সদস্যরাষ্ট্র ৬টি

বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র ‘সাউথ পার্স/নর্থ ডোম’ ইরান ও কাতারের মধ্যে অবস্থিত। ক্ষেত্রটির উত্তরের অংশ ইরানের (সাউথ পার্স) এবং দক্ষিণের অংশ কাতারের (নর্থ ডোম) মালিকানাধীন। পারস্য উপসাগরের বৃহত্তম দ্বীপ কেশম দ্বীপ।

## আরও কিছু তথ্য:

দ্য গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)-এর বর্তমান সদস্যরাষ্ট্র ৬টি (সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও ওমান)। বিশ্বের বৃহত্তম এলএনজি (LNG) উৎপাদন ও রপ্তানি কেন্দ্র রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি, কাতার। প্রাকৃতিক গ্যাসকে তরল (LNG) করার প্রধান সুবিধা আয়তন প্রায় ৬০০ গুণ কমিয়ে সহজে পরিবহন করা। হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত তেলের সবচেয়ে বড় গন্তব্য পূর্ব ও দক্ষিণ এশিয়া। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল। বর্তমানে একক প্রতিষ্ঠান হিসেবে বিশ্বের বৃহত্তম এলএনজি উৎপাদনকারী কোম্পানি কাতারএনার্জি (QatarEnergy)। বাংলাদেশের একমাত্র সরকারি তেল শোধনাগারটির নাম ইস্টার্ন রিফাইনারি পিএলসি। বর্তমানে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড (USS Gerald R. Ford)। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘খাল কাটা’ কর্মসূচি চালু করেন ১৯৭৭ সালে। ‘খাল খনন কর্মসূচি ২০২৬’ উদ্বোধন করা হয় ১৬ মার্চ, ২০২৬ তারিখে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ২,৪০০ মেগাওয়াট। জাতীয় সংসদের কোনো সদস্য নিজ দলের বিপক্ষে ভোট দিলে তাকে ফ্লোর ক্রসিং বলা হয়।

---
Source: https://pulsetoday.com.bd/bn/jobs/south-pars-north-dome-and-qeshm-island
