# সংস্কৃতি মন্ত্রণালয়ে ২৭টি পদে চাকরির সুযোগ, আবেদনের শেষ তারিখ ২০ জুন

*সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে ১৩ থেকে ২০ গ্রেডের ২৭টি পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।*

১৩ জুন, ২০২৬ · চাকরি

## এক নজরে

- মোট পদসংখ্যা: ২৭
- আবেদনের শেষ তারিখ: ২০ জুন ২০২৬
- আবেদনের ওয়েবসাইট: https://moca.teletalk.com.bd

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে ১৩ থেকে ২০ গ্রেডের ৪ ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ২৭। আবেদনের শেষ তারিখ ২০ জুন ২০২৬।

## পদের বিবরণ

১. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা: ০৪, বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

২. পদের নাম: কম্পিউটার অপারেটর, পদসংখ্যা: ০১, বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা: ০৭, বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৪. পদের নাম: অফিস সহায়ক, পদসংখ্যা: ১৫, বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

## আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা https://moca.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।

## আবেদন ফি

১ থেকে ৩ নম্বর পদের আবেদন ফি: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ); ৪ নম্বর পদের আবেদন ফি: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)। অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য আবেদন ফি: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)।

## আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২১ মে ২০২৬, সকাল ১০টা। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২০ জুন ২০২৬, বিকেল ৪টা। বিস্তারিত দেখুন https://url-shortener.me/MBZ6 এই ঠিকানায়।

---
Source: https://pulsetoday.com.bd/bn/jobs/snskrtibisykk-mntrylye-27ti-pde-ckrir-bijpti
