# শক্তি ফাউন্ডেশনে চাকরির সুযোগ: ১,২৩০ পদে নিয়োগ ঘোষণা

*শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্টেজড উইমেন মোট ১ হাজার ২৩০ পদে নিয়োগ দেবে।*

১৩ জুন, ২০২৬ · চাকরি

## এক নজরে

- মোট ১ হাজার ২৩০ পদে নিয়োগ দেওয়া হবে।
- মাইক্রোফাইন্যান্স অফিসার পদসংখ্যা: ১০০০, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট পদসংখ্যা: ২০০, মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট বা প্যারামেডিক পদসংখ্যা: ৩০।
- আবেদনের শেষ তারিখ ০৭ জুন ২০২৬।

বেসরকারি সংস্থা ‘শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্টেজড উইমেন’ মোট ১ হাজার ২৩০ পদে নিয়োগ দেবে। মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম ও হেলথ প্রোগ্রামের আওতায় এই নিয়োগ হবে।

## মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে চাকরির বিবরণ

মাইক্রোফাইন্যান্স অফিসার পদসংখ্যা: ১০০০, বয়সসীমা: ২৫–৩৫ বছর, শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, বেতন–ভাতা: প্রশিক্ষণ ভাতা ৭,০০০ টাকা (৩ সপ্তাহ), শিক্ষানবিশকালে ২২ হাজার ৫০০ টাকা, স্থায়ীকরণের পরে ২৭ হাজার ৫০০ টাকা।

জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট পদসংখ্যা: ২০০, বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর, শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অবশ্যই বাণিজ্য বিভাগ থাকতে হবে), বেতন–ভাতা: প্রশিক্ষণ ভাতা ৭,০০০ টাকা (৩ সপ্তাহ), শিক্ষানবিশকালে ২১ হাজার টাকা, স্থায়ীকরণের পরে ২৬ হাজার টাকা।

## হেলথ প্রোগ্রামে চাকরির বিবরণ

মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট বা প্যারামেডিক (নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে) পদসংখ্যা: ৩০, বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর, শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত মেডিক্যাল ইনস্টিটিউট থেকে চার বছরের ম্যাটস (ডিপ্লোমা) কোর্স সম্পন্ন হতে হবে অথবা তিন বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে। বেতন–ভাতা: ২০,০০০ টাকা।

## কর্মক্ষেত্র

ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত হতে হবে।

## বিশেষ সুযোগ–সুবিধা

নির্দিষ্ট জেলাগুলোতে কর্মরতদের জন্য ১ হাজার ৫০০ টাকা করে ‘স্ট্র্যাটেজিক রিজিওনাল অ্যালাউন্স’, দূরত্ব ভাতা ৭৫০ থেকে ২ হাজার ৫০০ টাকা, নারী কর্মীদের জন্য প্রতি মাসে ১ হাজার ২০০ টাকা সুরক্ষা ভাতা, বৈশাখী ভাতাসহ বছরে তিনটি উৎসব বোনাস, স্থায়ীকরণের পর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট ও প্রমোশন, কর্মকালীন অবস্থায় দুর্ঘটনায় আহত কর্মীর চিকিৎসা খরচের শতভাগ পর্যন্ত সহায়তা, দুর্ঘটনায় কর্মক্ষমতা হারালে মৃত্যু ক্ষতিপূরণের সমপরিমাণ এককালীন সহায়তা, কর্মীর মৃত্যুতে পরিবারকে সর্বোচ্চ ১০ লাখ টাকা আর্থিক সহায়তা, নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ছয় মাস স্ববেতনে ও ছয় মাস বিনা বেতনে এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি সাত দিনের সুবিধা, কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ।

## আবেদনের নিয়ম

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত শক্তি ফাউন্ডেশনের ওয়েবসাইটের Career পৃষ্ঠার মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ০৭ জুন ২০২৬।

---
Source: https://pulsetoday.com.bd/bn/jobs/shakti-foundation-job-circular
