# রুয়েটে শিক্ষক নিয়োগের সুযোগ, জেনে নিন যোগ্যতাসহ সব তথ্য

*রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) রাজস্ব খাতে শূন্য পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে।*

১৩ জুন, ২০২৬ · চাকরি

## এক নজরে

- আবেদনের শেষ তারিখ: ১ জুলাই ২০২৬, বিকেল ৪টা
- পদের ক্যাটাগরি: অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপক
- বিভাগসমূহ: কম্পিউটার সায়েন্স, ম্যাটেরিয়ালস সায়েন্স, ইলেকট্রনিকস, ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, মেকাট্রনিকস

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) রাজস্ব খাতে কয়েকটি শূন্য পদে বাংলাদেশের প্রকৃত ও স্থায়ী নাগরিকদের নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত ফরম্যাটে রুয়েটের অনলাইন পোর্টাল এর মাধ্যমে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ ১ জুলাই ২০২৬, বিকেল ৪টা।

## পদের বিবরণ

পদের ক্যাটাগরি: অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপক। বিভাগসমূহ: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং।

## আরও তথ্য

বিজ্ঞাপিত পদসমূহের জন্য শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, শর্তাবলি এবং অন্যান্য বিস্তারিত তথ্য রুয়েটের অফিশিয়াল ওয়েবসাইট হতে স্মারক নং ৫১৮৭ (তারিখ: ০৮ জুন, ২০২৬) এর মূল নিয়োগ বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/jobs/ruet-teacher-recruitment-2026
