# রাজউকে ১৩৬টি পদে চাকরির সুযোগ, আবেদন শুরু ৮ জুন

*রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ৯ থেকে ১৭ গ্রেডে ১৩৬টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।*

১৩ জুন, ২০২৬ · চাকরি

## এক নজরে

- রাজউকে ১৩৬টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- ৯ থেকে ১৭ গ্রেডের বিভিন্ন পদে নিয়োগ
- আবেদনের শেষ তারিখ ৭ জুলাই ২০২৬

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) রাজস্ব খাতভুক্ত ৯ থেকে ১৭ গ্রেডে ১৩৬টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৩২ ক্যাটাগরির এই পদগুলোতে আবেদনের শেষ তারিখ আগামী ৭ জুলাই ২০২৬।

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৮ জুন ২০২৬, সকাল ১০:০০টা। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৭ জুলাই ২০২৬, বিকেল ৫:০০ টা।

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http:orajuk.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন। সব গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য আবেদন ফি ৫৬ টাকা।

---
Source: https://pulsetoday.com.bd/bn/jobs/rajuk-job-circular-2026
