# আয়কর বিভাগে চাকরির প্রতারণা নিয়ে এনবিআরের সতর্কবাণী

*জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ সংগ্রহকারী একটি প্রতারক চক্রের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছে।*

১৩ জুন, ২০২৬ · চাকরি

## এক নজরে

- এনবিআর আয়কর বিভাগে চাকরির নামে প্রতারণার বিরুদ্ধে সতর্ক করেছে
- প্রতারক চক্র অভিনব কৌশলে প্রতারণা–বাণিজ্য করার চেষ্টা করছে
- নিয়োগপ্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ সংগ্রহকারী একটি প্রতারক চক্রের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছে। এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে কতিপয় প্রতারক চক্র আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে অভিনব কৌশলে প্রতারণা–বাণিজ্য করার অপচেষ্টা করছে।

এনবিআর জনসচেতনার উদ্দেশ্যে আশ্বস্ত করেছে যে, আয়কর বিভাগের চলমান নিয়োগপ্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতপূর্বক যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে যোগ্য প্রার্থীরা নির্বাচিত হবেন।

এনবিআর আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ সংগ্রহকারী কোনো দুষ্টচক্রের তথ্য পেলে তা সংশ্লিষ্ট কর কমিশনার অফিস অথবা জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তাকে অবহিত করতে এবং এরূপ প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য চাকরিপ্রার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/jobs/nbr-warns-against-job-scam-in-income-tax-department
