# গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯টি পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

*গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন অনুষদ ও বিভাগে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।*

১৩ জুন, ২০২৬ · চাকরি

## এক নজরে

- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯টি পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি
- আবেদনের শেষ তারিখ ২৫ জুন ২০২৬
- অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি পদ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন অনুষদ ও বিভাগে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে মোট ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২৫ জুন ২০২৬।

অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি পদে নিয়োগ দেওয়া হবে। স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীদের বয়স ৩২ বছর, এমফিল ডিগ্রিধারী প্রার্থীদের ৩৪ বছর এবং পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ৩৬ বছর হতে হবে। অধিকতর যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

প্রয়োজনীয় কাগজপত্রসহ ১০ সেট আবেদনপত্র জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.gstu.edu.bd থেকে সংগ্রহ করতে হবে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/jobs/gopalganj-university-of-science-and-technology-job-circular
