# ব্র্যাকে চাকরির সুযোগ: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ও অভিজ্ঞতা প্রয়োজন

*ব্র্যাক কনস্ট্রাকশন অ্যান্ড এক্সিকিউশন বিভাগে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে জনবল নিয়োগ দিচ্ছে।*

১৩ জুন, ২০২৬ · চাকরি

## এক নজরে

- ব্র্যাক কনস্ট্রাকশন অ্যান্ড এক্সিকিউশন বিভাগে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে জনবল নিয়োগ দিচ্ছে।
- আগ্রহী প্রার্থীরা ১৪ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
- পদের নাম: অতিরিক্ত প্রধান প্রকৌশলী, পদসংখ্যা: ১।

বেসরকারি সংস্থা ব্র্যাক কনস্ট্রাকশন অ্যান্ড এক্সিকিউশন বিভাগে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে জনবল নিয়োগ দিচ্ছে। আগ্রহী প্রার্থীরা ১৪ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ: পদের নাম অতিরিক্ত প্রধান প্রকৌশলী, পদসংখ্যা ১।

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি, নির্মাণ প্রকল্প বাস্তবায়নে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা, যার মধ্যে অন্তত পাঁচ বছর জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পর্যায়ে কাজের অভিজ্ঞতা।

এ ছাড়া বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি), পিপিআর ২০০৮, পিডব্লিউডি রেটস, আধুনিক নির্মাণ ব্যবস্থাপনা, ঝুঁকি মূল্যায়ন ও নিরাপত্তা ব্যবস্থাপনা সম্পর্কে শক্তিশালী জ্ঞান এবং এমএস প্রজেক্ট বা ওরাকল প্রিমাভেরা, অটোক্যাড ও অ্যাডভান্সড এমএস এক্সেল ব্যবহারে দক্ষতা প্রয়োজন।

বেতন–ভাতা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী। কর্মস্থল ব্র্যাকের প্রধান কার্যালয়।

ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৪ জুন ২০২৬।

---
Source: https://pulsetoday.com.bd/bn/jobs/brac-job-civil-engineering-bsc-degree-experience-required
