# পিএসসিতে ১১১ নন-ক্যাডার পদে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

*বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) তৃতীয় থেকে দশম গ্রেডের নন–ক্যাডার পদে মোট ১১১ শূন্যপদে সরাসরি নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে।*

১৩ জুন, ২০২৬ · চাকরি

## এক নজরে

- মোট ১১১ শূন্যপদে আবেদনের সুযোগ
- আবেদনের শেষ তারিখ ১৯ এপ্রিল ২০২৬
- আবেদন করতে হবে অনলাইনে

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) তৃতীয় থেকে দশম গ্রেডের নন–ক্যাডার পদে মোট ১১১ শূন্যপদে সরাসরি নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে। আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের শেষ তারিখ ১৯ এপ্রিল ২০২৬।

আগ্রহী প্রার্থীদের টেলিটক (http://bpsc.teletalk.com.bd) অথবা পিএসসি (www.bpsc.gov.bd) এর ওয়েবসাইটে গিয়ে Non Cadre অপশন সিলেক্ট করতে হবে। সেখানে Advertisement, Instructions ও Application Form–এর রেডিও বাটন পাওয়া যাবে। Application Form–এর রেডিও বাটন ক্লিক করলে বিজ্ঞাপিত পদের তালিকা দেখা যাবে। কাঙ্ক্ষিত পদের রেডিও বাটন ক্লিক করলে BPSC Form-5A দৃশ্যমান হবে।

আবেদনপত্র (BPSC Form-5A) যথাযথভাবে পূরণ করে নির্দেশমতে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। নির্ভুলভাবে আবেদন সম্পন্ন হলে প্রার্থী একটি User ID সহ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন।

পরীক্ষার ফি জমা দিতে হবে টেলিটক প্রিপেইড নম্বর থেকে। BPSC<space>User ID লিখে send করুন 16222 নম্বরে। টেলিটক হতে প্রার্থীকে একটি PIN নম্বর প্রদান করা হবে এবং পরীক্ষার ফি জমাদানের নির্দেশ দেওয়া হবে। BPSC<space>Yes<space>Pin লিখে send করুন 16222 নম্বরে।

এডমিট কার্ড হারিয়ে গেলে/চুরি বা নষ্ট হয়ে গেলে অথবা User ID ও Password ভুলে গেলে হোম পেজ Admit Card, User Recovery, Password Recovery Payment Status বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে কাঙ্ক্ষিত তথ্যাবলি পাওয়া যাবে।

অতিরিক্ত তথ্য পাওয়ার জন্য বিপিএসসির ওয়েবসাইট নিয়মিতভাবে ভিজিট করতে হবে। এ ছাড়া কর্ম কমিশন সচিবালয়ে অফিস চলাকালীন সময়ে ১২১, ০১৫০০১২১১২১, ৫৫০০৬৬৫৬ ও ৫৫০০৬৮৩৪ টেলিফোন নম্বরে যোগাযোগ করে তথ্য জানা যাবে।

প্রার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন–সংক্রান্ত জটিলতা নিরসনকল্পে দুটি হেল্প লাইন নম্বরের পাশাপাশি প্রার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের বিভিন্ন তথ্য প্রদান ও কারিগরি সমস্যা সম্পর্কিত অভিযোগ গ্রহণ ও সহায়তা দিতে একটি ই–মেইল অ্যাকাউন্ট— [email protected] সার্বক্ষণিক চালু থাকবে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/jobs/bpsc-non-cadre-recruitment
