# ১৬ মে বাংলাদেশ রেলওয়েতে সহকারী স্টেশনমাস্টার পদে বাছাই পরীক্ষা

*বাংলাদেশ রেলওয়েতে সহকারী স্টেশনমাস্টার পদে বাছাই পরীক্ষার তারিখ ও আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে।*

১৩ জুন, ২০২৬ · চাকরি

## এক নজরে

- ১৬ মে ঢাকার ৪৭টি কেন্দ্রে বাছাই পরীক্ষা
- পরীক্ষার সময়: সকাল ১০টা থেকে বেলা ১১টা
- প্রার্থীর সংখ্যা: ২ লাখ ৩ হাজার ৬১৮ জন

বাংলাদেশ রেলওয়েতে সহকারী স্টেশনমাস্টার পদে বাছাই পরীক্ষার তারিখ ও আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। ১৬ মে ঢাকার ৪৭টি কেন্দ্রে বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাছাই পরীক্ষার বিস্তারিত পরীক্ষার তারিখ ও সময়: ১৬ মে ২০২৬, সকাল ১০টা থেকে বেলা ১১টা। প্রার্থীর সংখ্যা: ২ লাখ ৩ হাজার ৬১৮ জন। বাছাই পরীক্ষার কেন্দ্রভিত্তিক আসনবিন্যাস দেখতে ভিজিট করুন এ ঠিকানায়।

---
Source: https://pulsetoday.com.bd/bn/jobs/bangladesh-railway-assistant-station-master-exam-date
