# ৬ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ৯৯৭ অফিসার পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ

*ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৬টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (জেনারেল)’-এর ৯৯৭টি শূন্য পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।*

১৩ জুন, ২০২৬ · চাকরি

## এক নজরে

- ৬ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ৯৯৭ অফিসার পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ
- সোনালী ব্যাংকে সর্বাধিক ৫৪৬ জন প্রার্থী নির্বাচিত
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রার্থীদের তালিকা প্রকাশ

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৬টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে ‘অফিসার (জেনারেল)’-এর ৯৯৭টি শূন্য পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আজ রোববার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নিয়োগ–সংক্রান্ত পরবর্তী কার্যক্রম সংশ্লিষ্ঠ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক সম্পাদিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

## ব্যাংকের নাম ও নির্বাচিত প্রার্থীর সংখ্যা:

১. সোনালী ব্যাংক: ৫৪৬
২. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক: ১২০
৩. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক: ৬
৪. বাংলাদেশ কৃষি ব্যাংক: ২৭১
৫. বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন: ২৫
৬. প্রবাসীকল্যাণ ব্যাংক: ৫
৭. কর্মসংস্থান ব্যাংক: ২৩
৮. ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ: ১

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা দেখতে ভিজিট করুন এই ঠিকানায়।

---
Source: https://pulsetoday.com.bd/bn/jobs/6-bank-2-financial-institution-997-officer-post-final-result
