# চাঁদপুরে ৩ লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

*চাঁদপুর জেলায় এ বছর ৩ লাখ ৬৬ হাজার ৮৮১ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।*

২৪ জুন, ২০২৬ · স্বাস্থ্য

## এক নজরে

- চাঁদপুর জেলায় ৩ লাখ ৬৬ হাজার ৮৮১ জন শিশুকে ভিটামিন &lsquo;এ&rsquo; খাওয়ানো হবে
- ২৮ জুন জাতীয় ভিটামিন &lsquo;এ&rsquo; প্লাস ক্যাম্পেইন কর্মসূচি পালিত হবে
- ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন &lsquo;এ&rsquo; ক্যাপসুল খাওয়ানো হবে

চাঁদপুর জেলায় এ বছর ৩ লাখ ৬৬ হাজার ৮৮১ জন শিশুকে ভিটামিন &lsquo;এ&rsquo; প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুর অপুষ্টিজনিত অনন্ধত্ব প্রতিরোধ, শারিরীক বিকাশে সহায়তা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, মৃত্যু ঝুঁকি হ্রাস ও রাতকানা রোগ প্রতিরোধে ভিটামিন &lsquo;এ&rsquo; খুবই গুরুত্বপূর্ণ।

## কার্যক্রমের বিবরণ

আগামী ২৮ জুন দেশে জাতীয় ভিটামিন &lsquo;এ&rsquo; প্লাস ক্যাম্পেইন কর্মসূচি পালিত হবে। ঐদিন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন &lsquo;এ&rsquo; ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন &lsquo;এ&rsquo; ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুর বয়স ছয়মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানো জরুরি।

## কভারেজের বিস্তারিত

জেলার ৮ উপজেলার দুটি পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪২ হাজার ৮জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩লাখ ২৪ হাজার ৮৭৩জন শিশুকে ভিটামিন &lsquo;এ&rsquo; ক্যাপসুল খাওয়ানো হবে। ওইদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২ হাজার ৩৩২টি টিকা কেন্দ্রে কেন্দ্রে বিরতিহীনভাবে এই কার্যক্রম চলবে।

## সহযোগিতার আহ্বান

এই কাজটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের হলেও শতভাগ সাফল্যের জন্য অন্যান্য মন্ত্রণালয়, গণমাধ্যমসহ অংশীজনদের সহযোগিতা কামনা করেন সিভিল সার্জন।

## সূত্র

- BSS

---
Source: https://pulsetoday.com.bd/bn/health/chandpur-vitamin-a-campaign
