# ঈদের সপ্তাহের সমাপ্তিতে টেলিভিশনে বিশেষ নাটক ও অনুষ্ঠান

*সাত দিনের টানা ঈদ আয়োজনের শেষ দিনে টেলিভিশন চ্যানেলগুলো বিভিন্ন বিশেষ নাটক, টেলিফিল্ম এবং অনুষ্ঠান দিয়ে দর্শকদের মাতিয়ে রেখেছে।*

১৩ জুন, ২০২৬ · বিনোদন

## এক নজরে

- এটিএন বাংলায় রাত ১১টায় টেলিফিল্ম ‘লালু’
- বাংলাভিশনে রাত ১১টা ১৫ মিনিটে বিশেষ নাটক ‘সত্যবাদী বউ’
- চ্যানেল আইয়ে রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘মোরা জামাই শ্বশুর’

সাত দিনের টানা ঈদ আয়োজনের শেষ দিন আজ বুধবার। সপ্তাহব্যাপী নতুন নাটক, টেলিফিল্ম এবং বিশেষ অনুষ্ঠান দিয়ে দর্শকদের মাতিয়ে রাখা টেলিভিশন চ্যানেলগুলো শেষ দিনেও রেখেছে জমজমাট আয়োজন। পারিবারিক গল্প, হাসির নাটক, প্রেম এবং সম্পর্কের টানাপোড়েনে ভরা নানা আয়োজনে দেখা যাবে মোশাররফ করিম, নিলয়, সাফা কবির, তাসনুভা তিশা, সুনেরাহ্ বিনতে কামালসহ জনপ্রিয় অনেক অভিনয়শিল্পীকে।

## এটিএন বাংলা

এটিএন বাংলা বেলা ১টা ২৫ মিনিটে ‘সবার জন্য ঈদ’। বিকেল ৫টা ৫০ মিনিটে বিশেষ নাটক ‘মায়ের বাড়ি বনাম শ্বশুরবাড়ি’। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘টিকটক স্টার-৭’। রাত ৮টা ৫০ মিনিটে বিশেষ নাটক ‘সুখবিলাস’। রাত ১০টা ৩০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘বিনোদন মেলা’। রাত ১১টায় টেলিফিল্ম ‘লালু’।

## বাংলাভিশন

বাংলাভিশন বেলা ২টা ১০ মিনিটে টেলিফিল্ম ‘আরও কিছুক্ষণ’। বিকেল ৪টা ২০ মিনিটে টেলিফিল্ম ‘৭২ ঘণ্টা’। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘স্বামীরা পলাতক’। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বিশেষ নাটক ‘তোমার পিছু পিছু’। রাত ৮টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘কাজের মেয়ে অরিন’। রাত ৯টা ২৫ মিনিটে বিশেষ নাটক ‘গল্প করার লোক’। রাত ১০টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘ভিডিও লিংক’। রাত ১১টা ১৫ মিনিটে বিশেষ নাটক ‘সত্যবাদী বউ’।

## চ্যানেল আই

চ্যানেল আই বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘ছোট ছেলে’। বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘অমর প্রেম’। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ‘ছোটকাকু’ অবলম্বনে ধারাবাহিক নাটক ‘কিশোরগঞ্জের কিশোরদল’। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক ‘মিতব্যয়ী’। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘মোরা জামাই শ্বশুর’।

---
Source: https://pulsetoday.com.bd/bn/entertainment/eid-tv-programs-final-day
