# এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরার ইন্টারনেট সংযোগ নির্দেশনা স্থগিত

*এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরার সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখার নির্দেশনা স্থগিত করা হয়েছে।*

১৩ জুন, ২০২৬ · শিক্ষা

## এক নজরে

- এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরার সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখার নির্দেশনা স্থগিত
- পরীক্ষাকেন্দ্রগুলোর সিসিটিভির ডিভিআর, এনভিআরের সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখা স্থগিত
- পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে আরও জানানো হবে

এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরার সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখার নির্দেশনা স্থগিত করা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ বিষয়ে নতুন চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, পরীক্ষাকেন্দ্রগুলোর সিসিটিভির ডিভিআর, এনভিআরের সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখা এবং ট্রেজারি, থানা থেকে প্রশ্নপত্র গ্রহণে সম্পৃক্ত ব্যক্তিদের তথ্যগুলো পাঠানোসংক্রান্ত চিঠি স্থগিত করা হলো। এ বিষয়ে পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

## বিস্তারিত

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। একই সঙ্গে থানা থেকে যাঁরা প্রশ্নপত্র সংগ্রহ করবেন, তাঁদের তথ্য পাঠাতে বলা হয়েছিল। গত সোমবার জারি করা এ–সংক্রান্ত চিঠিটি স্থগিত করা হয়েছে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/education/hsc-exam-cctv-instruction-suspended
